AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Elections: ভোটের মুখে পোস্টার-ব্যানার-হোর্ডিং নিয়ে কড়া কমিশন, বেঁধে দিল ডেডলাইন

Lok Sabha Elections: কমিশনের স্পষ্ট বার্তা, ওই কাজ শেষ হয়েছে এই মর্মে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশনের ওই নির্দেশ পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে।

Lok Sabha Elections: ভোটের মুখে পোস্টার-ব্যানার-হোর্ডিং নিয়ে কড়া কমিশন, বেঁধে দিল ডেডলাইন
আরামবাগে পদক্ষেপ কমিশনের Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 10:18 PM
Share

কলকাতা: পোস্টার, ব্যানার, হোর্ডিং নিয়ে কড়া নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পরেও সরানো হয়নি বা অনুমোদিত নয় রাজনৈতিক দলের এমন পোস্টার, ব্যানার, হোর্ডিং, দেওয়াল লিখন রয়েছে এমন জায়গায় কড়া ব্যবস্থা। রেল স্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর, জাতীয় সড়ক থেকে ওই ধরনের পোস্টার, ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। অতিরিক্ত আর সময় নয়। দ্রুত ওই কাজ শেষ করতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। দেওয়া হয়েচে ডেডলাইনও। 

কমিশনের স্পষ্ট বার্তা, ওই কাজ শেষ হয়েছে এই মর্মে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট দিতে হবে। কমিশনের ওই নির্দেশ পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে নানা মহলে। 

এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই কয়েকদিন আগে হুগলির আরামবাগে বড় পদক্ষেপ করতে দেখা যায় কমিশনকে। হাটে বাজারে, বাসস্ট্যান্ডে অথবা জনবহুল এলাকায় সরকারি জায়গার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার খুলে নিতে দেখা গেল কমিশনকে। গোঘাটের যাত্রী প্রতীক্ষালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও কালো ত্রিপল দিয়ে ঢেকে দেয় কমিশনের লোকজন। প্রসঙ্গত, গোটা দেশে এবার সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। তবে সব রাজ্যে সাত দফায় হবে এমনটা নয়। বাংলা, বিহার, উত্তর প্রদেশে হবে সাত দফায়। লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল। শেষ হচ্ছে ১ জুন। ফল প্রকাশ ৪ জুন। এদিকে ইতিমধ্যেই রাজ্যে পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর। দিকে দিকে চলছে টহল। 

Follow Us