Assembly Election Date: ভোট কবে হবে জানা যাবে আজই, বিকেলেই বৈঠক কমিশনের: সূত্র

Kolkata: বিকেল চারটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরল-পদুচেরীতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ।

Assembly Election Date: ভোট কবে হবে জানা যাবে আজই, বিকেলেই বৈঠক কমিশনের: সূত্র
জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনারImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2026 | 10:31 AM

কলকাতা: রবিবারই বাংলায় হতে পারে ভোটের দিন ঘোষণা। বিকেল চারটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই বলে খবর সূত্রের। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরলম-পদুচেরিতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ।

বিগত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কবে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ১৫ মার্চ অথবা ১৬ মার্চ ভোটের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এ দিন, বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে হবে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তখনই জানা যাবে ভোট কবে হবে। বস্তুত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে আগেই বলেছিলেন, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হয়ে যাওয়ার পর ভোটের ঘটনা হতে পারে। মমতা সে সময় বলেছিলেন, “আমি দেখেছি উনি ব্রিগেডের সভা করে যান তারপরই নির্বাচনের ডেট ঘোষণা করেন।” শনিবার সভা হয়েছে প্রধানমন্ত্রীর। রবিবার সাংবাদিক বৈঠক কমিশনের। ফলত, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এদিনের বৈঠক থেকে ভোটের দিনক্ষণই ঘোষণা করতে পারে কমিশন।

কয়েকদিন আগে বাংলায় এসেছিলেন জ্ঞানেশ কুমার। তিনি জানিয়েছিলেন প্রতিটি রাজনৈতিক দলই চেয়েছে যাতে কম দফায় পুরো ভোট করানো হয়। বাম-বিজেপি উভয়ই চেয়েছে এক দফায় ভোট শেষ করতে। শুধু রাজনৈতিক দল না, রাজ্য নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছে বাংলায় যাতে ভোটের দফা কমিয়ে আনা হয়। কারণ, একুশের বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট হয়েছিল এখানে। ভোটের দফা কমবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মুলত মাথায় রাখা হবে বুথের সংখ্যা বাড়ে কি না, সেনসিটিভ বুথের সংখ্যা কত এবং পর্যাপ্ত পরিমাণে আধা সেনা রয়েছে কি না। তারপরই ভোটের দফা কমানো সম্ভব বলে খবর সূত্রের।

Follow Us