Supplementary List: প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আরও বড় সিদ্ধান্তের কথা জানাল কমিশন

SIR in Bengal: এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার প্রতিদিন তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পাবেন। ট্রাইবুনাল তাঁদের সেই আবেদন খতিয়ে দেখবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় ভোটগ্রহণ। তার আগেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের লক্ষ্য।

Supplementary List: প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আরও বড় সিদ্ধান্তের কথা জানাল কমিশন
প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 28, 2026 | 11:31 PM

কলকাতা: ভোটগ্রহণের আর মাসখানেক বাকি। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তৎপর হল কমিশন। গতকালই দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছিল। ২৪ ঘণ্টার মধ্যে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও বের করল কমিশন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এবার প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বাদ পড়া ব্যক্তিরা যাতে ট্রাইবুনালের আবেদনের জন্য যথেষ্ট সময় পান, সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে ৬০ লক্ষের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। সেইসব নামের নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল অফিসাররা ভোটারদের নথি খতিয়ে দেখছেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ২৩ দিন পর গত ২৩ মার্চ গভীর রাতে প্রথম বিবেচনাধীন ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছিল কমিশন। গতকাল রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু, সেই তালিকায় কত জনের নাম বাদ পড়েছে, তা কমিশনের তরফে জানানো হয়নি।

আর ওই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে এবার তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা হল। প্রতিদিন যাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যায়, সেই জন্য আদালতের কাছে আবেদন করেছিল কমিশন। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে, এবার প্রতিদিন তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ পাবেন। ট্রাইবুনাল তাঁদের সেই আবেদন খতিয়ে দেখবে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় ভোটগ্রহণ। তার আগেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের লক্ষ্য।

কোথায় দেখবেন তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা?

কমিশনের তরফে জানানো হয়েছে, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে যে কেউ তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পারেন।

Follow Us