AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biman Basu: বিমানকে নিয়ে হাসপাতালে ছুটলেন সূর্যকান্ত, হঠাৎ কী হল বামফ্রন্ট চেয়ারম্যানের?

Biman Basu: জ্বর হয়েছে প্রবীণ বাম নেতার। সদ্য ফিরেছিলেন মালদহ থেকে। কিন্তু, সেখানেই হয়েছিল জ্বর। জ্বর নিয়েই ফিরেছিলেন। তাতেই বাড়ে সমস্যা। ইতিমধ্যে তাঁকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

Biman Basu: বিমানকে নিয়ে হাসপাতালে ছুটলেন সূর্যকান্ত, হঠাৎ কী হল বামফ্রন্ট চেয়ারম্যানের?
বিমান বসুImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 12:49 PM
Share

কলকাতা: হাসপাতালে বাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ কী হল বাম শীর্ষ নেতার? সূত্রের খবর, জ্বর হয়েছে প্রবীণ বাম নেতার। সদ্য ফিরেছিলেন মালদহ থেকে। কিন্তু, সেখানেই হয়েছিল জ্বর। জ্বর নিয়েই ফিরেছিলেন। তাতেই বাড়ে সমস্যা। ইতিমধ্যে তাঁকে শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 

দলীয় সূত্রে খবর, এদিন সকাল থেকে স্বাভাবিকভাবেই কাজকর্ম করেন তিনি। খবরের কাগজও পড়েন। কিন্তু, শারীরিক অবস্থা বুঝে একপ্রকার জোর করেই নার্সিংহোমে নিয়ে যান দলের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। আলিমুদ্দিন স্ট্রিটে একা থাকেন। ফলে কোনও ঝুঁকি না নিয়েই জোর করেই বামফ্রন্ট চেয়ারম্যানকে হাসপতালে যেতে বাধ্য করেন সূর্যবাবু। বয়স হয়েছে, তাই শারীরিক পরিস্থিতি যে কোনও দিকে ঘুরে যেতে পারে। সে কারণেই কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসক তথা সিপিআইএম নেতা। ইতিমধ্যেই হাসপাতালে শুরু হয়ে গিয়েছে চিকিৎসা।

বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। এদিন তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা হবে বলে নার্সিংহোম সূত্রে খবর। তারপরে সেই রিপোর্ট অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের