SIR: আনম্যাপড ভোটারদের শেষ সুযোগ দিল নির্বাচন কমিশন, কী বলল?

Kolkata: নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিল যে, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে। এরপর তাঁদের শুনানির জন্য তলব করা হবে। যদিও, পরে সেই সংখ্যা কমে দাঁড়িয় ৯৪ লক্ষে। এরপর সেই তালিকা ধরে ধরে ভোটারদের শুনানির নোটিস পাঠানো হয়। তারপরই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দলগুলি।

SIR: আনম্যাপড ভোটারদের শেষ সুযোগ দিল নির্বাচন কমিশন, কী বলল?
নির্বাচন কমিশনImage Credit source: X

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 12, 2026 | 1:00 PM

কলকাতা: তথ্যে অসঙ্গতির ক্ষেত্রে ভোটারদের শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। যাঁরা আনম্যাপড ভোটার তাঁদের জন্য হবে ফিল্ড এনকোয়ারি। সংশ্লিষ্ট ব্যক্তির জন্য থাকছে নির্দিষ্ট ফরম্যাট। পাঁচজন বৈধ ভোটার, বিএলও, সুপারভাইজার ও ইআরও সই করলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে ওই ভোটারের।

এখানে উল্লেখ্য, ভোটার তালিকায় SIR-এর সংশোধন প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি প্রকাশ করার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। শুনানিতে আগত কারও থেকে নথি নিলে তার রসিদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন এর আগে জানিয়েছিল যে, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে। এরপর তাঁদের শুনানির জন্য তলব করা হবে। যদিও, পরে সেই সংখ্যা কমে দাঁড়িয় ৯৪ লক্ষে। এরপর সেই তালিকা ধরে ধরে ভোটারদের শুনানির নোটিস পাঠানো হয়। তারপরই বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দলগুলি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কমিশনকে দোষারোপ করতে শুরু করে। কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, প্রশ্ন তুলেছিলেন তাঁরা। এমনকী, এই আনম্যাপড ভোটার নিয়ে সুপ্রিম কোর্টেও সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সব তথ্য প্রকাশ্যে আনতে হবে। পরবর্তীতে দেখা গেল কমিশন এই আনম্য়াপড ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে।