Fire in Salt Lake: ফের শহরে অগ্নিকাণ্ড, সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে ছুটে এল দমকল

Fire in Kolkata: তবে দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। রেস্তোরাঁ থেকে নাকি অন্য কোনও জায়গা থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। রেস্তোরাঁতেও আগুন লেগে থাকলে সেখানে কোনও গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Fire in Salt Lake: ফের শহরে অগ্নিকাণ্ড, সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে ছুটে এল দমকল
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 13, 2026 | 5:26 PM

কলকাতা: আনন্দপুরের ক্ষত মেলানোর আগেই ফের শহরে অগ্নিকাণ্ড। এবার আগুন সল্টলেক সেক্টর ফাইভের বহুতলে। গল গল করে ধোঁয়া বের হতে দেখা গেল সেক্টর ফাইভ গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং থেকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমদলের ৩টি ইঞ্জিন। আতঙ্কে ততক্ষণে বাইরে বেরিয়ে বেরিয়ে এসেছেন ওই বিল্ডিংয়ের তথ্য়-প্রযুক্তি কর্মীরা। আশপাশের এলাকা থেকে ছুটে আসেন অনেক মানুষ। রীতিমতো ভিড় জমে যায় রাস্তায়। ব্যস্ত সময়ে শোরগোল পড়ে যায় তথ্য-প্রযুক্তি তালুকে। কিন্তু কী থেকে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়। 

ওই বিল্ডিংয়েই রয়েছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস। দমকল কর্মীরা গিয়েই মুহূর্তেই গোটা বিল্ডিং খালি করে দেন। অন্যদিকে গোটা বিল্ডিংয়ের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। ওই বিল্ডিংয়েই কর্মরত এক প্রত্যক্ষদর্শী বলছেন, “যখন ঘটনাটা ঘটে তখন আমরা ভিতরেই ছিলাম। হঠাৎ আমাদের অফিস থেকে বলল সবাইকে বাইরে বেরিয়ে আসতে। শোনা মাত্রই আমরা সকলে নিচে নেমে যাই। নিচে নেমে শুনি এর উপরে একটা রেস্তোরাঁ আছেন সেই রেস্তোরাঁতেই লেগে যায় আগুন।”

তবে দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টাতেই শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। রেস্তোরাঁ থেকে নাকি অন্য কোনও জায়গা থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। রেস্তোরাঁতেও আগুন লেগে থাকলে সেখানে কোনও গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যস্ত সময়ে এ ঘটনায় স্বভাবতই আতঙ্ক জাঁকিয়ে বসেছে অফিস কর্মীদের মধ্যে। রাস্তাতেও এখনও ভিড়।