AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: হঠাৎ ফুলকি, তারপরই জ্বলে উঠল দাউদাউ করে, কলকাতা বিমানবন্দরে আগুন

Kolkata Airport Fire News: মঙ্গলবার ভোররাত। ঘড়িতে তখন ৪টে। হঠাৎ বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিলতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। তারপরই আগুনের তীব্রতা বাড়ে। দাউদাউ করে জ্বলতে শুরু করে বিল্ডিংয়ের তিনতলার একাংশ। সেইসঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

Kolkata Airport: হঠাৎ ফুলকি, তারপরই জ্বলে উঠল দাউদাউ করে, কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2026 | 7:38 AM
Share

কলকাতা: কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের (Kolkata Airport Fire) এটিসি বিল্ডিংয়ের (ATC Building) তিনতলায় আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। সেরকম ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বিল্ডিংয়ের টুনি লাইট থেকে আগুন লাগে।

ঠিক কী ঘটেছে?

মঙ্গলবার ভোররাত। ঘড়িতে তখন ৪টে। হঠাৎ বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের তিলতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা। তারপরই আগুনের তীব্রতা বাড়ে। দাউদাউ করে জ্বলতে শুরু করে বিল্ডিংয়ের তিনতলার একাংশ। সেইসঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়ে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় আরও দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সেভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

কীভাবে লাগে আগুন?

বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল সূত্রে খবর, ১৫ অগস্ট উপলক্ষে যে টুনি লাইট দিয়ে বিল্ডিং সাজানো হয়েছিল, সেই লাইট থেকেই কোনওভাবে শট সার্কিট হয়ে আগুন লাগে। প্রাথমিকভাবে সেরকমই অনুমান করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।

এটিসি বিল্ডিং

এটিসি বিল্ডিংয়ের আট তলা থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ, রানওয়েতে বিমান ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে বিমানের অবতরণ পর্যন্ত এটিসি-র অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখেন পাইলটরা। কোন বিমান কোন উচ্চতায় যাবে, পথ নির্দেশিকাও ঠিক করে দেন এটিসির আধিকারিকরা। পাইলটদের মেসেজও পাঠানো হয়। মূলত, বিমান চলাচলে কন্ট্রোল থাকে এই এটিসির উপর।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত