AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Kolkata: বাগরি মার্কেটের আতঙ্ক ফিরল বড়বাজারে, সাদা ধোঁয়ায় ঢাকল এলাকা

Fire in Kolkata: ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। এদিন দুপুর সাড়ে চারটে নাগাদ হঠাৎ মেহতা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে। বিল্ডিং থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়।

Fire in Kolkata: বাগরি মার্কেটের আতঙ্ক ফিরল বড়বাজারে, সাদা ধোঁয়ায় ঢাকল এলাকা
মেহতা বিল্ডিংয়ে আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 7:22 PM
Share

কলকাতা: শহর কলকাতায় ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে আচমকা বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তিন তলার একটি ঘরে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। সময়ের সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন সংখ্যাও বাড়ছে। প্রথমে চার, তারপর পাঁচ, সর্বশেষ আপডেট অনুযায়ী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। এদিন দুপুর সাড়ে চারটে নাগাদ হঠাৎ মেহতা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে। বিল্ডিং থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও পর্যন্ত এই অঘটনে কোনও হতাহতের খবর মেলেনি। কীভাবে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা এখনও স্মৃতিতে রয়েছে শহরবাসীর। তার মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা বাগরি মার্কেটের উল্টো দিকে থাকা মেহতা বিল্ডিংয়ে। পাঁচ তলা এই মেহতা বিল্ডিংয়ের চার তলায় একটি রাসায়নিক সামগ্রী থাকা গোডাউনে আচমকায় আগুন লেগে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, এসি মেশিন থেকে আগুন লেগে থাকতে পারে। তবে মেহতা বিল্ডিংয়ে যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে, তা উপযুক্তভাবে কাজ করেনি বলেই ব্যবসায়ীদের অভিযোগ। এমনকি স্বয়ংক্রিয় স্প্রিংঙ্কার থেকেও কোনও অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এদিন আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভ-বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ীরা। যেখানে আগুন লেগেছে তার ঠিক উপরে প্রায় ১২-১৩ টি ঘর ছিল। সেখানে পরিবার পরিজনদের নিয়ে একাধিক ব্যবসায়ীর বসবাস। তাঁদেরকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ওই গুদাম এবং আশপাশের সবকটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দমকলের তরফে জানানো হয়েছে।

দমকলের দশটি ইঞ্জিন এলেও চারটি দিয়ে মূলত আগুন নিয়ন্ত্রণের কাজ করানো হয়েছে। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এই মেহতা বিল্ডিংয়ে প্রায় ৭০০ জনের মত ব্যবসায়ী রয়েছেন বলে সূত্রের খবর।

Follow Us