AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Government Formation Highlights: রেইড করে, গ্রেফতার করে, আমলা বদল করে জিতেছে: মমতা

| Edited By: | Updated on: May 06, 2026 | 7:37 AM
Share

Bengal Assembly Election Results 2026 Updates in Bengali: বাংলার গড় হারানোর পর রাহুল গান্ধীর ফোন আসে মমতার কাছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে আসার আমন্ত্রণ রাহুল গান্ধীর তরফে পাঠাতে চলেছে কংগ্রেস। ভোট চুরির অভিযোগ সামনে রেখে প্রতিবাদ সংগঠিত করতে পারে ইন্ডিয়া জোট।

West Bengal Government Formation Highlights: রেইড করে, গ্রেফতার করে, আমলা বদল করে জিতেছে: মমতা
সাংবাদিক বৈঠকে মমতাImage Credit: TV9 Bangla

বাংলায় বিজেপির সরকার গঠন নিশ্চিত। গেরুয়া ঝড়ে পতন হয়েছে মমতা-দূর্গের। একা ২৯৪ কেন্দ্রে লড়াই করার কথা বলেছিলেন যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরেও পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। ১৫ হাজার ভোটে হেরে গিয়েছেন তিনি। আপাতত পশ্চিমবঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 May 2026 03:22 PM (IST)

    নবান্নে জয় শ্রী রাম স্লোগান

    • নবান্নে উঠল জয় শ্রী রাম স্লোগান, মাখা হল গেরুয়া আবির।
    • ১৩ ও ১৪ তলা বাদ দিয়ে বাকি সব ফ্লোরে সরকারি কর্মীদের মধ্যে এই ছবি দেখা যায়।
    • সরকারি কর্মীদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, ‘সরকারি কর্মীরা ভোট না দিলে বিজেপি জিতল কীভাবে!’
  • 05 May 2026 02:55 PM (IST)

    BJP Office: অভিষেকের বাড়ির পাশেই অফিস গড়ল বিজেপি

    • কালীঘাটে অভিষেকের অফিসের পাশেই বিজেপির স্থায়ী অফিস গড়ে উঠল। শুরু উৎসবের আমেজ।
    • সকাল থেকে গান এবং জয় শ্রীরাম স্লোগান সহ চলছে নাচ। গেরুয়া আবির খেলে চলছে জয়ের উৎসব।
    • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের ঠিক দুটি বাড়ি পরে বিজেপির উল্লাসের ছবি দেখা যাচ্ছে।
  • 05 May 2026 01:22 PM (IST)

    Secretary: নতুন সচিব পেল রাজভবন

    • রাজভবনে নতুন সচিব নিযুক্ত হলেন আইএএস অফিসার সৌমিত্র মোহন।
    • ২০০২ ব্যাচের আইএএস অফিসার সৌমিত্র মোহনকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নতুন সচিব নিয়োগ করা হয়েছে। তিনি রাজ্যপাল আর এন রবির সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
    • এর আগে তিনি রাজ্যের পরিবহন সচিবের দায়িত্বে ছিলেন। নন্দিনী চক্রবর্তীর পর স্থায়ী সচিব নিয়োগ হয়নি লোক ভবনে।গতকালই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিষয়ে।
  • 05 May 2026 01:15 PM (IST)

    AG Resigns: পদত্যাগ করলেন এজি কিশোর দত্ত

    • পদত্যাগ করলেন রাজ্যের এজি কিশোর দত্ত। পদত্যাগ পত্র পাঠালেন রাজ্যপালকে।
    • মঙ্গলবার সকালেই আদালতে মামলায় তিনি বিচারপতিদের জানান, এজি হিসেবে তাঁকে পদত্যাগ করতে হবে। সেই অনুযায়ী, বাকি সরকারি আইনজীবীদের প্যানেল পরিবর্তন করা হবে।
    • নিয়ম অনুসারে যেহেতু এজিকে নির্বাচিত করে রাজ্যের শাসক দল এবং নিয়োগ করেন রাজ্যপাল, তাই নতুন সরকার গঠন হলে তাঁকে সরে যেতে হয়।
  • 05 May 2026 12:45 PM (IST)

    Mamata Banerjee Security: মমতার বাড়ির সামনে থেকে সরে গেল গার্ডরেল

    • ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই বরাবর থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁর পৈতৃক বাড়ি। সেই রাস্তা থেকে সরানো হল গার্ডরেল।
    • বছর কয়েক আগে তাঁর বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেইন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরতে হত। ওই এলাকার বাসিন্দাদের ঢুকতে গেলে জানাতে হত যে তিনি ওই এলাকায় থাকেন। অন্যান্যদেরও জানাতে গত যে ওই রাস্তায় তাঁরা কী কারণে যাচ্ছেন।
    • একাধিক বার মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। অস্ত্র নিয়ে ঢোকার অভিযোগও উঠেছিল।
  • 05 May 2026 11:47 AM (IST)

    Next Bengal CM: আজই কলকাতায় আসছেন অমিত শাহ-রাজনাথ সিং

    • অমিত শাহ (Amit Shah) প্রচারে এসে আগেই জানিয়েছিলেন, বাংলার ভূমিপুত্রই বিজেপির মুখ্যমন্ত্রী হবে এরাজ্যে। সেক্ষেত্রে কোনও মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই নির্বাচনে লড়াই করেছে বিজেপি। এবার বঙ্গজয়ের পর মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সেই নিয়ে চলছে বিস্তর আলোচনা।
    • একাধিক নামও উঠে আসছে। এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব।
    • দিল্লি থেকে আসতে পারেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটি দল। দায়িত্ব দেওয়া হতে পারে রাজনাথ সিংকে (Rajnath Singh)।
  • 05 May 2026 11:44 AM (IST)

    TMC Ministers Lost: গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের এই ১৮ জন ‘মন্ত্রী’

    পরাজিত মন্ত্রীর তালিকা

    শশী পাঁজা- শ্যামপুকুর ব্রাত্য বসু – দমদম চন্দ্রিমা ভট্টাচার্য – উত্তর দমদম সুজিত বসু – বিধাননগর রথীন ঘোষ – মধ্যমগ্রাম বেচারাম মান্না – সিঙ্গুর ইন্দ্রনীল সেন – চন্দননগর স্নেহাশিস চক্রবর্তী – জাঙ্গিপাড়া সত্যজিত বর্মণ- হেমতাবাদ বঙ্কিম হাজরা – সাগর সিদ্দিকুল্লা চৌধুরী – মন্তেশ্বর স্বপন দেবনাথ – পূর্বস্থলী দক্ষিণ প্রদীপ মজুমদার – দুর্গাপুর পূর্ব মলয় ঘটক – আসানসোল উত্তর উজ্জ্বল বিশ্বাস – কৃষ্ণনগর দক্ষিণ মানস ভুঁইয়া – সবং বীরবাহা হাংসদা- বিনপুর

  • 05 May 2026 11:41 AM (IST)

    Beleghata TMC Death: তৃণমূলকর্মীর দেহ উদ্ধার

    • মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে।
    • মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক, এরপর সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।
    • মৃত যুবকের বোন জানান, তাঁর দাদাকে সবাই বাড়ি থেকে বেরতে নিষেধ করেছিল, তাই তিনি বাড়িতেই ছিলেন সারাদিন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটা ফোন আসে। বেরিয়ে যান বিশ্বজিৎ। এরপর থেকে আর কেউ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি।

Published On - May 05,2026 11:39 AM

Follow Us