Habra Local: হাবড়া লোকালে ধরে গেল আগুন, বিধাননগরে ঢুকতেই ভয়ঙ্কর ঘটনা

Local Train: প্রসঙ্গত, কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ধরে গিয়েছে। 

Habra Local: হাবড়া লোকালে ধরে গেল আগুন, বিধাননগরে ঢুকতেই ভয়ঙ্কর ঘটনা
হাবড়া লোকালে লাগল আগুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 25, 2026 | 6:53 PM

কলকাতা: বিধাননগর স্টেশনে ভয়ঙ্কর ঘটনা। চোখে সামনে লোকাল ট্রেনে আগুন ধরে যেতে দেখলেন সকলে। জানা যাচ্ছে, হাবড়া লোকাল এসে দাঁড়াতেই তাতে আগুন ধরে যায়। কীভাবে ধরে গেল আগুন?

জানা যাচ্ছে, বুধবার বিকেল ৪টে বেজে ১৫ মিনিট নাগাদ বিধাননগর স্টেশনে ঢোকে হাবড়া লোকাল। চার নম্বর প্ল্য়াটফর্মে ট্রেনটি এসে ঢোকে। তখনই বিপত্তি। আচমকা আগুন ধরে যায়। জানা যাচ্ছে, পিছনের মহিলা কামরার নিচের ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। সেই আগুনে কালো ধোঁয়া স্টেশনের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় ট্রেনে থাকা যাত্রীদের সুরক্ষার সঙ্গে নামিয়ে আনা হয়। এরপর স্থানীয় মানুষজনই অগ্নিনির্বাপন যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর কাজ করেন। হকাররাও হাত লাগান। বেশ কয়েকটি ট্রেন হাবড়া লোকালের পিছনে এসে দাঁড়িয়ে পড়েন। ট্রেনটি ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ধরে গিয়েছে।