AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Kolkata: বেলগাছিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে সেন্ট্রাল ডায়েরি, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন

Fire in Kolkata: তীব্র আতঙ্ক গোটা এলাকায়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। খোঁজ চালাচ্ছেন দমকলের কর্মীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগ। পৌঁছেছে সিইএসএই।

Fire in Kolkata: বেলগাছিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে সেন্ট্রাল ডায়েরি, ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড বেলগাছিয়ায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 6:26 PM
Share

বেলগাছিয়া: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শহরের মুখে। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই দাউ দাউ করে জ্বলে উঠল বেলগাছিয়ায় সেন্ট্রাল ডায়েরিতে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গেল গোটা এলাকা। কোলা ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। যদিও আগুনের তীব্রতা এতই বেশি যে আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছে দমকল।

তীব্র আতঙ্ক গোটা এলাকায়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। খোঁজ চালাচ্ছেন দমকলের কর্মীরা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগ। পৌঁছেছে সিইএসএই। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

বিকাল ৫টা ১৫ নাগাদ ঘটনাস্থলে জড়ো হয় দমকলেন ১২টি ইঞ্জিন। আগুন লাগার আসল কারণ জানতে পুরোদমে শুরু হয় তদন্ত। সূত্রের খবর, তিন তলা ভবনের এক তলায় রয়েছে গোডাউন। দোতলায় এবং তিন তলায় অফিস রুমং। নীচের তলার গোডাউনটা পরিত্যক্ত ছিল। পুরো ভবনটিই আগুনের গ্রাসে চলে গিয়েছে। দুধের প্লাস্টিক থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে মনে করেছে দমকল। মিল্ক কমিশনার কুমারজীব চক্রবর্তীকে আগুন সম্পর্কিত বিষয় নিয়ে জানতে চাইলে কোনও কথা না বলে এড়িয়ে যান। 

অন্যদিকে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্টিয়ারিং কমিটির সদস্য বারিন মজুমদার এই অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন।  বলছেন, যে গোডাউনে আগুন লেগেছে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ সমস্ত নথি রয়েছে। আজ অফিসে কর্মচারীর সংখ্যাও কম ছিল। কর্মচারীরা রেড রোডে চলা ধর্নায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সেই সময় কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে? এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়