AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahakumbh: ‘কুম্ভতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছেন’, ভয়ঙ্কর দাবি ফিরহাদের

Firhad Hakim: প্রসঙ্গত উল্লেখ্য়, এ দিন অযোধ্যায় এক দলিত তরুণীকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে। নালা থেকে মেলে তাঁর দেহ। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। এই নিয়ে নিন্দায় সরব তৃণমূল। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ববি হাকিম বলেন, "অযোধ্য়া এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছিল আসল ধর্মের জায়গা। সেখানে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।"

Mahakumbh: 'কুম্ভতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছেন', ভয়ঙ্কর দাবি ফিরহাদের
মহাকুম্ভ নিয়ে ফিরহাদ হাকিমImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2025 | 6:34 PM
Share

কলকাতা: মৌনি অমাবস্য়ায় কাতারে-কাতারে মানুষের ভিড় হয়েছিল মহাকুম্ভে। সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্ট হন একাধিক। উত্তর প্রদেশ সরকারের দেওয়া তথ্য বলছে, ঘটনায় মৃতের সংখ্যা ৩০। আহতের সংখ্যা ষাট। তবে সে কথা মানতে নারাজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি, মহাকুম্ভে নাকি হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে সেই তথ্য সরকার প্রকাশ্যে আনছে না।

প্রসঙ্গত উল্লেখ্য়, এ দিন অযোধ্যায় এক দলিত তরুণীকে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে। নালা থেকে মেলে তাঁর দেহ। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। এই নিয়ে নিন্দায় সরব তৃণমূল। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ববি হাকিম বলেন, “অযোধ্য়া এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছিল আসল ধর্মের জায়গা। সেখানে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”

ফিরহাদের কথায়, যোগী সরকার মানেই বড় বড় কথা। প্রচার আর গায়ের জোর। এটা কোনও সরকার নয়। তাঁর এও অভিযোগ আসল তথ্য লোকানো হয় সেখানে। এরপরই ফিরহাদ বলেন, “আমার কাছে অসমর্থিত সূত্রের মাধ্যমে রিপোর্ট আছে, কুম্ভতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে। যাঁরা ওখান থেকে আসছেন, তাঁরা বলছেন তিরিশ, চল্লিশ বা একশো জন নয়। হাজারের উপর মানুষ মারা গিয়েছে।” এরপর করনা কালের প্রসঙ্গ টেনে তিনি যোগ করে বলেন, ” ওরা তো করোনার সময় মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেয়।”

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের