AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firing in Kolkata: কলকাতায় গেস্ট হাউজ়ে গুলি! বান্ধবীর তলপেটে গুলি চালিয়ে আত্মঘাতী যুবক

Guest House Firing: সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। তার আগে ওই যুবক বান্ধবীর তলপেটে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

Firing in Kolkata: কলকাতায় গেস্ট হাউজ়ে গুলি! বান্ধবীর তলপেটে গুলি চালিয়ে আত্মঘাতী যুবক
কলকাতায় গেস্ট হাউজ়ে চলল গুলিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 03, 2024 | 9:04 PM
Share

কলকাতা: শহর কলকাতায় ফের চলল গুলি। দক্ষিণ কলকাতায় এক গেস্ট হাউজ়ে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আজ দুপুরেই লেক গার্ডেন্সের ওই গেস্ট হাউস উঠেছিল যুবক-যুবতী। এরপর বুধবার বিকেলে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান আশপাশের লোকেরা। সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। তার আগে ওই যুবক বান্ধবীর তলপেটে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই ওই গেস্ট হাউজ়ে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের একটি বিশেষ দল। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। খাস কলকাতার বুকে গেস্ট হাউজ়ে গুলি চলার ঘটনার শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ডিসি ডিডি স্পেশাল বিদিত রাজ ভূদেশ। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাসও ঘটনাস্থলে গিয়েছেন। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার একটি টিম এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি টিমও পৌঁছে গিয়েছে গেস্ট হাউজ়ে।

জানা যাচ্ছে, মৃত ওই যুবকের নাম রাকেশ সিং। বাড়ি বজবজে। সঙ্গে যে যুবতী গিয়েছিল, সেই যুবতীও বজবজেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আজই দুপুর দুটো নাগাদ ওই গেস্ট হাউজ়ে ঢুকেছিল ওই দুই জন। গেস্ট হাউজ়ের তিন তলার একটি ঘরে উঠেছিল দু’জন। এরপর বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ গেস্ট হাউজ়ের কেয়ারটেকার গুলি চলার শব্দ পান।

কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় গেস্ট হাউজ়ের রিসেপশনে ছুটে আসেন যুবতী। জানান, ওই যুবক তাঁর তলপেটে গুলি করেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রথম গুলি চলার কিছুক্ষণের মধ্যেই আরও একটি গুলি চলার শব্দ শোনা যায়। গেস্ট হাউজ়ের তিন তলার ওই ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল রাকেশ।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.