AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid19: রাজ্যে আরও ৪ কোভিড পজিটিভ, নতুন বছরে আবার নতুন করে বিপদ?

Covid19: বেলেঘাটা আইডিতে ম্যালেরিয়ায় চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব মহিলার নিউমোনিয়া ধরা পড়লে কোভিড টেস্ট করা হয়। কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনি কলকাতারই বাসিন্দা। অন্যদিকে বারাসতের বাসিন্দা বছর পঞ্চান্নর এক ব্যক্তি বারাসতের বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে জ্বর সর্দির উপসর্গ নিয়ে দেখাতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে।

Covid19: রাজ্যে আরও ৪ কোভিড পজিটিভ, নতুন বছরে আবার নতুন করে বিপদ?
কোভিড বাড়ছে। ফাইল ছবি। Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 30, 2023 | 7:16 PM
Share

কলকাতা: বছর শেষে আর‌ও চার কোভিড পজিটিভ রাজ্যে। এরমধ্যে তিনজন মহিলা, একজন পুরুষ। তিনজন বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন, একজন ভর্তি এস‌এসকেএম হাসপাতালে। নতুন করে কোভিড আতঙ্ক বাড়াচ্ছে। করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1-ই এখন বিপদের আরেক নাম। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতি সংক্রামক হলেও গুরুতর নয়। তবু কোভিড নাম শুনলে যে এখনও বুকের ভিতর দুরু দুরু করে।

সল্টলেকের বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করতে গিয়ে কোভিড ধরা পড়ে উল্টোডাঙার বাসিন্দা বছর পঞ্চাশের এক মহিলার। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। ভর্তি হন সেখানেই। অন্যদিকে বেলেঘাটা আইডিতে ম্যালেরিয়ায় চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব মহিলার নিউমোনিয়া ধরা পড়লে কোভিড টেস্ট করা হয়। কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনি কলকাতারই বাসিন্দা।

অন্যদিকে বারাসতের বাসিন্দা বছর পঞ্চান্নর এক ব্যক্তি বারাসতের বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে জ্বর সর্দির উপসর্গ নিয়ে দেখাতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। টেস্টে কোভিড পজিটিভ ধরা পড়ে। এই ব্যক্তি নিউ জার্সি থেকে ১০ দিন আগে দেশে ফিরেছিলেন। জ্বর-সর্দি-কাশির উপসর্গ নিয়ে মধ্যবয়সী এক মহিলা এস‌এসকেএমে চিকিৎসাধীন অবস্থায় কোভিড পজিটিভ। তাঁরও বাড়ি কলকাতায়। প্রত্যেকের জিনোম সিকোয়েন্স করা হবে। এ পর্যন্ত এই মরসুমে কলকাতায় কোভিড পজিটিভ মোট ১৮ জন বলে সূত্রের খবর।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ