AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘ভয় পাবেন না…’, কমিশনের ‘ক্লাসের’ কথা স্মরণ করিয়ে আধিকারিকদের ‘অভয়বাণী’ মমতার

Mamata Banerjee Nabanna Meeting: সূত্রের খবর, কমিশন প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকদের তিনি বলেছেন, "ফুল বেঞ্চের বৈঠকে কী হয়েছে সবটাই আমি শুনেছি। ভয় পাবেন না আপনারা আপনাদের কাজ করে যান। ওরা ক্রমাগত ভয় দেখিয়ে যাচ্ছে। নির্বাচন আসছে, এখন ওরা এসব বেশি করে করবে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কেউ কিছু করতে পারবে না"

Mamata Banerjee: 'ভয় পাবেন না...', কমিশনের 'ক্লাসের' কথা স্মরণ করিয়ে আধিকারিকদের 'অভয়বাণী' মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 7:12 AM
Share

কলকাতা: ‘ভয় পাবেন না! ওরা এখন এসব বেশি করে করবে….’, রাজ্যে ভোট ঘোষণার পূর্বে প্রশাসনিক স্তরে যুদ্ধকালীন তৎপরতায় বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে করা ভার্চুয়াল বৈঠকে ‘অভয়বাণী’ মমতার। বাইরের রাজ্য থেকে ভোটমুখী বাংলায় ‘লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে’ বলেও অভিযোগ তুললেন তিনি।

এদিন মুখ্য়মন্ত্রীর বৈঠকে উঠে আসে কমিশের ফুল বেঞ্চের কথা। গত সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বাংলার প্রশাসনিক কর্তাদের ‘ভোট নিয়ে বাড়তি তৎপরতা’ তৈরির নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনরা জ্ঞানেশ কুমার। ভোলেন না আধিকারিকদের ক্লাস নিতেও। তারপরেই জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, কমিশন প্রসঙ্গে প্রশাসনিক আধিকারিকদের তিনি বলেছেন, “ফুল বেঞ্চের বৈঠকে কী হয়েছে সবটাই আমি শুনেছি। ভয় পাবেন না আপনারা আপনাদের কাজ করে যান। ওরা ক্রমাগত ভয় দেখিয়ে যাচ্ছে। নির্বাচন আসছে, এখন ওরা এসব বেশি করে করবে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কেউ কিছু করতে পারবে না”

এই পর্বে রাজ্য়ে বহিরাগতদের ‘প্রবেশ’ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিকবার বাংলার ভোটে ‘বহিরাগত হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছেন তিনি। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পদ্ম শিবিরকেও। সংশ্লিষ্ট প্রশাসনিক বৈঠকেও সেই বহিরাগত তত্ত্বকে ফের উস্কে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “আমার কাছে খবর রয়েছে, এখন থেকেই বহিরাগতরা বাংলায় ঢুকছে। তাঁদের ঢোকানো হচ্ছে। যে ভাবেই হোক এই বিষয়টা সম্পর্কে সতর্ক হন এবং বন্ধ করুন। বাইরের লোক ঢুকতে দেবেন না। হোটেলে অভিযান, নাকা চেকিং — সব শুরু করুন।”

উল্লেখ্য, রাজ্যজুড়ে চলা জ্বালানি আতঙ্ক নিয়েও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং পুলিশ সুপারদের নোডাল অফিসার ও ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে, এমন কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন মমতা। সূত্রের খবর, গৃহস্থ ও হোস্টেলে জ্বালানি পরিষেবা যাতে অব্য়াহত থাকে, তা সুনিশ্চিত করতে বলেছেন তিনি। পাশাপাশি, বার্তা দিয়েছেন আতঙ্ক দূরে রেখে সতর্ক থাকার।

Follow Us
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?
হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, কী নির্দেশ দিল?
ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
ভোটের আগেই দেবাশিস কুমারের বাড়িতে IT Raid, কী মিলল?
'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
'নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা', সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী
দেখবেন দার্জিলিংটাই হারিয়ে গিয়েছে... কোচবিহারও নেই: মমতা
দেখবেন দার্জিলিংটাই হারিয়ে গিয়েছে... কোচবিহারও নেই: মমতা
'ফাইল তুলে নিয়ে যাচ্ছে', তল্লাশির মাঝে বড় অভিযোগ
'ফাইল তুলে নিয়ে যাচ্ছে', তল্লাশির মাঝে বড় অভিযোগ
আসন পুনর্বিন্যাস বিল কি আইন হবে? আজই সংসদে ভোট
আসন পুনর্বিন্যাস বিল কি আইন হবে? আজই সংসদে ভোট
ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, দেবাশিস কুমারের বাড়িতে কী চলছে দেখুন
ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, দেবাশিস কুমারের বাড়িতে কী চলছে দেখুন