AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ‘একবার সেবা করার সুযোগ দিন’, চিঠি লিখলেন খোদ মোদী

PM Narendra Modi: বারবার তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে 'জয় শ্রী রাম' কখনই গ্রহণযোগ্য নয়। তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 'জয় মা কালী' স্লোগান দিতে শুরু করেছিল। লোকসভাতেও একাধিক তৃণমূল সাংসদকে এই স্লোগান দিতে দেখা গিয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রীকেও দেখা যেত, বাংলায় সভামঞ্চে দাঁড়িয়ে 'জয় মা কালী' স্লোগান দিচ্ছেন। 

PM Narendra Modi: 'একবার সেবা করার সুযোগ দিন', চিঠি লিখলেন খোদ মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 1:06 PM
Share

নয়া দিল্লি: বিজেপির সরকার গড়ার ডাক দিয়ে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, সোনার বাংলার সকল নাগরিক বঞ্চিত। তাই তাঁর মন ভারাক্রান্ত। চিঠিতে ‘জয় মা কালী’ লিখে লেখা শুরু করেছেন। মোদী লেখা এই চিঠির প্রত্যেকটা শব্দবন্ধ, শব্দচয়ন, লাইন বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে, ‘জয় শ্রী রাম’ শব্দবন্ধ নিয়ে কীভাবে তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। তুঙ্গে উঠেছিল রাজনৈতিক সংঘাত।

বারবার তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, বাংলার রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ কখনই গ্রহণযোগ্য নয়। তার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ‘জয় মা কালী’ স্লোগান দিতে শুরু করেছিল। লোকসভাতেও একাধিক তৃণমূল সাংসদকে এই স্লোগান দিতে দেখা গিয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রীকেও দেখা যেত, বাংলায় সভামঞ্চে দাঁড়িয়ে ‘জয় মা কালী’ স্লোগান দিচ্ছেন। Whatsapp Image 2026 02 23 At 12.05.05 Pm এবার বঙ্গবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর লেখা চিঠিতে ‘জয় মা কালী’ শব্ধবন্ধেরই উল্লেখ রয়েছে। চিঠিতে তিনি স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, সুভাষচন্দ্র বোস-সহ বাংলার মণীষীদের অবদানের কথা উল্লেখ করেছেন। তৃণমূলের তরফ থেকে বাংলার এই ইস্যুকেই খাড়া় করা হয়েছে, বাংলার মণীষীদের অবদান সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্যক কোনও ধারণা নেই। কিন্তু প্রধানমন্ত্রী এই চিঠির একটি অনুচ্ছেদ কেবল বাংলার মণীষীদের অবদানের কথাই উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, বাংলার মানুষ বঞ্চিত। তাঁদের যন্ত্রণায় তিনি ভারাক্রান্ত।

বাংলায় “সেবা” করার সুযোগ চেয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তোষণের রাজনীতি এবং অপশাসনেরও কথাও উল্লেখ চিঠিতে। তিনি এও লিখেছেন, কাজের জন‍্য ভিন রাজ্যে যেতে হবে না, মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত হবে, অনুপ্রবেশ রুখে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন।

'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
'লাভ-ক্ষতি দেখে দলবদল করেছেন', বন্ধু প্রতীক-উরকে খোঁচা সৃজনের
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
সোমবার বিকেল থেকেই শুরু, মঙ্গলে বৃষ্টি হবে কলকাতা সব এই-এই জেলায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
তৃণমূলের এক অধ্যায়ের ইতি, প্রয়াত মুকুল রায়
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি