AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: JU বিতর্কের আবহে বড় সিদ্ধান্ত, বদল করে দেওয়া হল রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে

Kolkata: নানা বিতর্কের মধ্যেই এবার সরিয়ে দেওয়া হল রেজিস্ট্রারকে। সেলিম বক্স মণ্ডলের জায়গায় বিশ্ববিদ্যালয়ের নয়া রেজিস্ট্রার হলেন দেবজিৎ দত্ত। তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক। একই ভাবে সরানো হল ফাইন্যান্স অফিসারকেও। তাঁর জায়গায় এসেছেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ দত্ত।

Jadavpur University: JU বিতর্কের আবহে বড় সিদ্ধান্ত, বদল করে দেওয়া হল রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে
বাঁদিকে নতুন রেজিস্ট্রার আর ডানদিকে পুরনো রেজিস্ট্রাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 12:45 PM
Share

কলকাতা: পোস্টার-স্লোগান-দেওয়াল লিখন ইত্যাদি..প্রভৃতি নানা বিতর্কের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অন্দরে বড়সড় বদল। নানা বিতর্কের মধ্যেই এবার সরিয়ে দেওয়া হল রেজিস্ট্রারকে। সেলিম বক্স মণ্ডলের জায়গায় বিশ্ববিদ্যালয়ের নয়া রেজিস্ট্রার হলেন দেবজিৎ দত্ত। তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক। একই ভাবে সরানো হল ফাইন্যান্স অফিসারকেও। তাঁর জায়গায় এসেছেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ দত্ত।

এ দিকে, বুধবার অর্থাৎ আজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গেরুয়া সম্মান যাত্রা’ রয়েছে। এই আবহের মধ্যেই এমন পরিবর্তন। বস্তুত, বিগত কয়েকদিন ধরেই তপ্ত রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বেন। সম্প্রতি তিনি যাদবপুরে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার কর্মসূচিও নিয়েছিলেন।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের অন্দরে আবার দেশবিরোধী স্লোগান মুছে দিয়েছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তা করা হয়েছে পুরসভার তরফে। ABVP ছাত্র সংগঠনের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখত। সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের একাধিক জায়গায় এমন লেখা থাকলেও দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে দেওয়ালে স্লোগান যুদ্ধ চলছিল।

শুধু তাই নয়, বারংবার বিজেপিপন্থীরা উত্থাপিত করছিলেন, রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বেআইনি। তাঁর পদত্যাগ প্রয়োজন। এরপর আজ দেখা গেল উচ্চ-শিক্ষাদফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আচার্যের অনুমতিক্রমে সেলিম বক্স মণ্ডলকে সরিয়ে নিয়ে আসা হল দেবজিৎ দত্তকে।

অধ্যাপক নন্দিনী চক্রবর্তী বলেন, “এই নিয়ে মতামত দেওয়ার জায়গা নেই। তবে এই ভাবে সরিয়ে দেওয়া হল, এটা আইনত কতটা সঙ্গত? প্রশ্ন থাকছেই।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ