AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun on Governor: ‘রাজ্যপাল এক্তিয়ারের বাইরে কথা বলছেন’, প্রিভেন্টিভ অ্যারেস্টের প্রসঙ্গে ক্ষোভে ফেটে পড়লেন হুমায়ুন

Humayun on Governor: রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন বলছেন, “রাজ্যপাল ওনার এক্তিয়ারের বাইরে কথা বলছেন। এটা আমি মনে করি বাংলায় বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা। রাজ্যপাল তো আইন-শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই। আইন-শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার রয়েছে।”

Humayun on Governor: ‘রাজ্যপাল এক্তিয়ারের বাইরে কথা বলছেন’, প্রিভেন্টিভ অ্যারেস্টের প্রসঙ্গে ক্ষোভে ফেটে পড়লেন হুমায়ুন
আর কী বলছেন হুমায়ুন? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 1:11 PM
Share

কলকাতা: আইন-শৃঙ্খলার অবনতি হলে তাঁকে প্রেভেন্টিভ গ্রেফতারির নির্দেশ। ‘বিস্ফোরক’ হুমায়ুন কবীরকে নিয়ে রাজ্যকে চিঠি দিয়ে এই নির্দেশই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তা নিয়েই রাজনৈতিক মহলে চলছে জোরদার চাপানউতোর। ৬ তারিখ বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন। তা নিয়েও কম জলঘোলা হচ্ছে না। বিতর্ক দানা বাঁধতেই মুর্শিদাবাদের জেলা প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকী একদিন আগেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন ৬ তারিখ রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক মুসলিমদের দখলে থাকবে। তাঁর এই মন্তব্য়ের আবহে রাজ্যপালের নতুন নির্দেশে জল আরও ঘোলা হতে শুরু করেছেন। 

তবে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন বলছেন, “রাজ্যপাল ওনার এক্তিয়ারের বাইরে কথা বলছেন। এটা আমি মনে করি বাংলায় বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা। রাজ্যপাল তো আইন-শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই। আইন-শৃঙ্খলা দেখার জন্য একটা নির্বাচিত সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, পুলিশ মন্ত্রী রয়েছে, সেই জেলার এসপি, ওসি, আইসিরা রয়েছেন। যখন আইন-শৃঙ্খলার অবনতি হবে তখন ওনারা গ্রেফতার করে নেবেন। অসুবিধা কী? আগাম গ্রেফতার করতে হবে কার স্বার্থে? পুলিশ যদি প্রমাণ পায় আমি কোনও জায়গায় আইন ভাঙছি, আমার দ্বারা আইন-শৃঙ্খলার অবনতি হয় তাহলে নিশ্চয় পুলিশের এক্তিয়ার আছে আমাকে গ্রেফতার করার।” 

এদিকে কোন জমিতে বাবরি মসজিদ হবে তা নিয়ে সাময়িক জটিলতাও তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও হুমায়ুন এখন বলছেন, “জমি রেডি আছে। শনিবার বেলা ১২টার সময় গোটা পৃথিবীর লোক দেখবে শিলান্যাসের অনুষ্ঠান।” এদিকে ইতিমধ্য়েই জেলা সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। গিয়েছেন বহরমপুরেও। রয়েছে সভা। হুমায়ুন জানাচ্ছেন তিনি আমন্ত্রণ পেয়েছেন। এদিন টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য আমি আমন্ত্রণ পেয়েছি তাই সেখানে না যাওয়ার কিছু নেই।” তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তার প্রসঙ্গ উঠলেও তা নিয়ে আগাম কোনও কথা বলতে নারাজ তিনি। 

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?