AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gyanesh Kumar: অভিষেককে ‘আঙুল উঁচিয়ে’ কথার পর এবার চন্দ্রিমাকে ‘ডোন্ট শাউট’ বলে চিৎকার, কথায় কথায় মেজাজ হারান জ্ঞানেশ কুমার?

TMC: রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা এদিন তৃণমূলের প্রতিনিধি হিসেবে কমিশনারের সঙ্গে দেখা করেন। বেরিয়ে এসে তিনি সাফ জানান, জ্ঞানেশ কুমার তাঁদের কোনও কথা শোনেনি। লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির কোনও ব্যাখ্যাও দেয়নি,  বাদ যাওয়া নাম নিয়েও কিছু বলতে চাননি।

Gyanesh Kumar: অভিষেককে 'আঙুল উঁচিয়ে' কথার পর এবার চন্দ্রিমাকে 'ডোন্ট শাউট' বলে চিৎকার, কথায় কথায় মেজাজ হারান জ্ঞানেশ কুমার?
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 2:54 PM
Share

কলকাতা: এসআইআর আবহে বারবার কমিশনের মুখোমুখি হয়েছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে দলের শীর্ষ নেতৃত্ব। আর আজ, সোমবার কলকাতায় এসে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন জ্ঞানেশ কুমার। দিল্লি থেকে কলকাতা- বারবার জ্ঞানেশ কুমারের ব্যবহার নিয়ে সরব হল তৃণমূল। দিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছেন জ্ঞানেশ কুমার আর এবার দুর্ব্যবহারের অভিযোগ তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা এদিন তৃণমূলের প্রতিনিধি হিসেবে কমিশনারের সঙ্গে দেখা করেন। বেরিয়ে এসে তিনি সাফ জানান, জ্ঞানেশ কুমার তাঁদের কোনও কথা শোনেনি। লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির কোনও ব্যাখ্যাও দেয়নি,  বাদ যাওয়া নাম নিয়েও কিছু বলতে চাননি। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের উপর তিনি রীতিমতো চিৎকার করেছেন বলেও অভিযোগ।

চন্দ্রিমা বলেন,  “আমাকে বলছে, ডোন্ট শাউট। আমার গলার জোর আছে, তাই বলেছি। আমি তো ওঁকে অপমান করার জন্য চিৎকার করিনি।” কেন এভাবে একজন মহিলার উপর কমিশনার চিৎকার করলেন, সেই প্রশ্নও তুলেছেন চন্দ্রিমা। তাঁর দাবি, মহিলাদের এভাব অপমান করেন বলেই মহিলা ভোটারদের নামও বাদ দেওয়া হয়েছে।

চন্দ্রিমার অভিযোগ নতুন নয়। জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলে বেরিয়ে অভিষেক বলেছিলেন, “আলোচনা এমন পর্যায়ে পৌঁছয়, মেজাজ হারিয়ে আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি, আঙুল নীচে নামিয়ে কথা বলুন।” শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ তুলেছিলেন। অহঙ্কারি বলে আখ্যা দিয়েছিলেন কমিশনকে। কথা শোনা হয়নি বলেও অভিযোগ তুলেছিলেন মমতা। তবে তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন।

Follow Us