AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heavy Rain: একদিনেই ২০০ মিলিমিটার, ভাসতে চলেছে কলকাতা-সহ এই ৪ এলাকা!

South Bengal Heavy Rain: আবহাওয়াবিদরা এও জানিয়েছেন,  উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির ইঙ্গিত রয়েছে জেলায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ধান ও পাটচাষিদের মুখে হাসি ফুটতে পারে। কারণ জুনে বৃষ্টির ঘাটতিতে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। 

Heavy Rain: একদিনেই ২০০ মিলিমিটার, ভাসতে চলেছে কলকাতা-সহ এই ৪ এলাকা!
কলকাতার আবহাওয়াImage Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 2:43 PM
Share

কলকাতা: আগেই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জুন মাসে বৃষ্টির ঘাটতি হয়েছিল, সেই ২৮ শতাংশ ঘাটতিপূরণ হতে পারে জুলাইতেই। এবার  নিম্নচাপের প্রভাবে দক্ষিণে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনি থেকে মঙ্গল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। বৃষ্টির জেরে শহর ও শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা এও জানিয়েছেন,  উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির ইঙ্গিত রয়েছে জেলায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ধান ও পাটচাষিদের মুখে হাসি ফুটতে পারে। কারণ জুনে বৃষ্টির ঘাটতিতে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত দুর্যোগ-মুক্তি উত্তরবঙ্গের। আগামী ৬ দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই উত্তরে। তবে  একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।

মূলত পঞ্জাব- রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে একটি ঋতুকালীন অক্ষরেখা অবস্থান করছে। তার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত জনিত অস্বস্তিও থাকছে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের