AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: দুপুর ১টা থেকেই টাকা দেওয়া শুরু, কতজন পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা?

Annapurna Yojana Beneficiaries: বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, "যাঁরা যাঁরা বলছিলেন, আগের সরকারের বরাদ্দের থেকে মাত্র ১ হাজার কোটি টাকা বাড়িয়ে সুবিধাপ্রাপকদের সংখ্যা অর্ধেক করে দিয়েছে। আমরা একজন সুবিধাপ্রাপককেও বাদ দেব না। আমরা বলি, এটা আপনার অধিকার।"

Annapurna Yojana: দুপুর ১টা থেকেই টাকা দেওয়া শুরু, কতজন পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা?
অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 2:16 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পাবেন? গত কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। বাজেটে অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ দেখে সেই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পেতে চলেছেন। এদিন দুপুর ১টা থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে।

কী বললেন মুখ্যমন্ত্রী? 

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই কর্মসূচি প্রথম যখন আমাদের সরকার হাতে নেয়, অল্প সময় আমরা পেয়েছিলাম। ৩ জুন ২৭ লক্ষের কিছু বেশি অ্যাকাউন্টে আমরা ৩ হাজার টাকা করে পাঠিয়েছিলাম।” আধিকারিকদের প্রশংসা করে তিনি বলেন, “১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী। ঝাড়াই-বাছাই করে আমাদের সব তথ্য পোর্টালে আপলোড করতে হয়েছে। আমরা তো ডেট ঠিক করে দিই। কিন্তু, দেখতে হয় তাঁদের। সরকারের টাকা যাতে উপযুক্ত প্রাপকরা পান, সেদিকে নজর রাখতে হয়।”

কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে?

১ জুলাই কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তা নিয়ে জল্পনা বাড়ছিল। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী। তার মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। এই প্রকল্পে যে মাপকাঠি রয়েছে, তাঁরা তা পূরণ করতে পারেননি। ঝাড়াই-বাছাইতে যাঁরা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা ১টার সময় টাকা ট্রান্সফার করলাম ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনকে। আজকে রাত ১২টার মধ্যে বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।” তিনি জানান, “এই ১ কোটি ১০ লক্ষের মধ্যে তপশিলি জাতি মা-বোন-দিদি রয়েছেন ২৬ লক্ষ ৬৩ হাজার ৫৫৫ জন।”

বিরোধীদের নিশানা করে শুভেন্দু বলেন, “যাঁরা যাঁরা বলছিলেন, আগের সরকারের বরাদ্দের থেকে মাত্র ১ হাজার কোটি টাকা বাড়িয়ে সুবিধাপ্রাপকদের সংখ্যা অর্ধেক করে দিয়েছে। আমরা একজন সুবিধাপ্রাপককেও বাদ দেব না। আমরা বলি, এটা আপনার অধিকার।”

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের