Latest Weather Update: বাংলায় জারি হল লাল সতর্কতা, কোন কোন জেলা তোলপাড় হবে?
Kolkata weather Update: অন্যদিকে, আগামিকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে কালিম্পং, কোচবিহারে। বুধবারও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পাহাড়- ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বুধ থেকে শুক্র, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

কলকাতা: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। বৃষ্টি হলেও এই গরম যে কাটবে না তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অপরদিকে, উত্তরবঙ্গে চরম ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকেই উত্তরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আপাতত সেই বৃষ্টিই চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore weather Office)।
আবহাওয়া দফতর বলেছে, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রবল বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে।
অন্যদিকে, আগামিকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে কালিম্পং, কোচবিহারে। বুধবারও উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পাহাড়- ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বুধ থেকে শুক্র, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
এর পাশাপাশি কলকাতায় রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমবে না দক্ষিণবঙ্গে। আজ ও আগামিকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইবে।
