AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumar Biswas on left: ‘ডায়নোসর ফিরে আসতে পারে তবে বামেরা নয়’, রাম কথা শোনাতে এসে বললেন UP-র জনপ্রিয় হিন্দি কবি কুমার বিশ্বাস

CM Suvendu Adhikari: তিনি হিন্দি সাহিত্য বিষয়ে পিএইচডি (Ph.D.) ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন কলেজে অধ্যাপনাও করেছেন। এক সময় 'আম আদমি পার্টির' সদস্য থাকলেও বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। 

Kumar Biswas on left: 'ডায়নোসর ফিরে আসতে পারে তবে বামেরা নয়', রাম কথা শোনাতে এসে বললেন UP-র জনপ্রিয় হিন্দি কবি কুমার বিশ্বাস
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Updated on: Sep 12, 2026 | 11:24 PM
Share

কলকাতা: তিনি এ দেশের অন্যতম বিখ্যাত হিন্দি কবি। লিখেছেন প্রবন্ধ। বর্তমানে সারা ভারতে রাম কথা পরিবেশন করেন। এবার সেই কবির মুখে উঠে এল বামেদের প্রসঙ্গ। কথা হচ্ছে ডঃ কুমার বিশ্বাসকে নিয়ে। সম্প্রতি, ভবানীপুরে রাম কথা পরিবেশনে এসেছিলেন ডঃ কুমার। সেখান থেকে তিনি বললেন, “আমি বলি ডায়নোসর ফিরে আসতে পারে তবে বামেরা আসবে না।”

কেন এমন প্রসঙ্গ?

কবি রাম কথা অনুষ্ঠান করছিলেন ভবানীপুরে। উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবি কুমার বিশ্বাস যখন রাম কথা শুরু করেন সেই সময় তাঁর ডানপাশে গিয়ে বসেন শুভেন্দু। তখনই হাসতে থাকেন তিনি। বলেন, “সব থেকে বড় শ্রোতা ছিলেন ভগবতী। মুখ্যমন্ত্রী এসে আমার ডানদিকে বসেছেন। এখানে বলে রাখি আমি দক্ষিণপন্থার কথা বলিনি। তবে উনি নিজেই আমার ডানদিকে বসলেন।” তখনই তাঁর মুখে বামেদের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, “কারণ বামে তো কিছু হবে না। কেউ কেউ আমায় প্রশ্ন করেন বামেদের ভবিষ্যত কী? আমি বলি ডায়নোসর ফিরে আসতে পারে তবে বামেরা আসবে না।”

কুমার বিশ্বাস ১৯৭০ সালে উত্তর প্রদেশের পিলখুয়াতে জন্মগ্রহণ করেন। তিনি দেশের অন্যতম জনপ্রিয় যুব কবি ও ওরেটর (বক্তা)। তাঁর কাব্য পাঠ, হাস্যরস এবং চমৎকার বাচনভঙ্গি শ্রোতাদের মুগ্ধ করে। তিনি হিন্দি সাহিত্য বিষয়ে পিএইচডি (Ph.D.) ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন কলেজে অধ্যাপনাও করেছেন। এক সময় ‘আম আদমি পার্টির’ সদস্য থাকলেও বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি।

Follow Us