AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duare Rajjyopal: কীভাবে কাজ করবে ‘দুয়ারে রাজ্যপাল’? কী বলছেন বোস?

Duare Rajjyopal: এক মাস ধরে চলবে রাজ্যপালের এই নয়া কর্মসূচি। এর পোশাকি নাম রাখা হয়েছে, 'আপনা ভারত – জাগতা বেঙ্গল'। দৈনন্দিন জীবনে নানা সমস্যা, সেগুলির মোকাবিলা করে বাংলার বিকাশের লক্ষ্যেই এই নয়া উদ্যোগ বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।

Duare Rajjyopal: কীভাবে কাজ করবে ‘দুয়ারে রাজ্যপাল’? কী বলছেন বোস?
রাজ্যপাল সিভি আনন্দ বোস। (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 5:40 PM
Share

কলকাতা: দুয়ারে সরকারের আদলে চালু হচ্ছে দুয়ারে রাজ্যপাল। যদিও একে কোনওভাবেই দুয়ারে সরকারের ‘কপি-পেস্ট’ বলতে রাজি নন রাজ্যপাল সিভি আনন্দ বোস।। স্পষ্ট করেই জানালেন, “মানুষ নিজের সমস্যার সম্পর্কে আমাকে জানাবেন। সেই কারণেই মানুষের পাশে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমি অন্য কারও কোনও প্রকল্পের কপি করছি না।” 

একইসঙ্গে এদিন বোস আরও বলেন, “আমার এবং রাজ্য সরকারের মধ্যে কোনও বিরোধ নেই।” এদিকে সাম্প্রতিক অতীতে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে রাজ্যে নারী সুরক্ষার প্রশ্নে রাজভবন-নবান্ন দড়ি টানাটানি দেখেছে বাংলা। সেখানে তাঁর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নতুন করে চর্চা রাজনৈতিক মহলে। তবে এদিনও ফের একবার বাংলার প্রতি তাঁর আনুগত্য, টান, ভালবাসার কথা বলতে দেখা যায় বোসকে। বলেন, “শেষ দু’বছরে বাংলার মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পেয়েছি। আমি অনেক কিছু শিখেছি। কিন্তু দিতে পেরেছি অল্প। আমার যতটুকু করার ছিল, তার তুলনায় অল্প করেছি। এটা আমাকে আরও অনেক কিছু করতে উদ্বুত করেছে। আমাকে অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়ার শিক্ষাও দিয়েছে।” কিন্তু কোন পথে কাজ করবে তাঁর নতুন ‘দুয়ারে রাজ্যপাল’ প্রকল্প? 

চলবে এক মাস ধরে

এক মাস ধরে চলবে রাজ্যপালের এই নয়া কর্মসূচি। এর পোশাকি নাম রাখা হয়েছে, ‘আপনা ভারত – জাগতা বেঙ্গল’। দৈনন্দিন জীবনে নানা সমস্যা, সেগুলির মোকাবিলা করে বাংলার বিকাশের লক্ষ্যেই এই নয়া উদ্যোগ বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। এই নয়া কর্মসূচি থেকে মানবপাচার বিরোধী, মাদকের অপব্যবহার বিরোধী, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও নিরাপত্তা, যুবদের অংশগ্রহণ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের উপর জোর দেবেন বোস। 

সূত্রের খবর, রাজ্যজুড়ে মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন রাজপাল। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় যাবেন। একইসঙ্গে বিভিন্ন কলেজ এবং স্কুল ক্যাম্পাস পরিদর্শন করবেন। মত বিনিময় করবেন শিক্ষার্থীদের সঙ্গে। এছাড়াও, গভর্নরের গোল্ডেন গ্রুপ, গভর্নরের স্কলারশিপ স্কিম, গভর্নর’স অ্যাওয়ার্ড স্কিম চালু করতে চলেছেন রাজ্যপাল বোস। ‘অভয়া প্লাস’ নামে মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কোর্সও চালু করতে চলেছেন বোস।

অন্যদিকে আবাস যোজনা নিয়ে বাংলায় ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে। একাধিক জায়গায় অনিয়মের অভিযোগও উঠেছে। রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর। এ প্রসঙ্গে এদিন বোস বলেন, “এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়ার পর বিষয়টি আমি খতিয়ে দেখব। আমি তো অনেক কিছু বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিই।” 

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে