সিভি আনন্দ বোস
নামের শেষে রয়েছে বোস। তবে তিনি বাঙালি নন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে অবশ্য বাংলার যোগাযোগ অনেক পুরনো। তাঁর বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সন্তানদের নামের শেষে বোস থাকবে। বাংলার রাজ্যপাল হওয়ার আগে ব্যাঙ্কার হিসেবে কলকাতায় কাজও করে গিয়েছেন সিভি আনন্দ বোস। তিনি একজন প্রাক্তন আমলা। জেলাশাসক থেকে শুরু করে একাধিক দায়িত্ব সামলেছেন। ২০২২ সালের ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেন। রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজ্য সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মত-পার্থক্য বাড়ে। এরপর একাধিক ইস্যুতে রাজভবন ও নবান্নের মতো বিরোধ বাধে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার। আর সেই বিরোধের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
CV Ananda Bose: ‘আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা’, রাজ্যবাসীকে খোলা চিঠি আবেগঘন বোসের
Former West Bengal governor CV Ananda Bose: চিঠিতে আনন্দ বোস পশ্চিমবঙ্গের মানুষের উষ্ণতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টির স্মৃতি তাঁর কাছে অমূল্য হয়ে থাকবে। তিনি মহাত্মা গান্ধীর একটি উক্তি উল্লেখ করে বলেন, “মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি বাংলাকে ছেড়ে যেতে পারি না, আর বাংলা আমায় যেতে দেবে না।” একই অনুভূতি তাঁর মধ্যেও কাজ করছে বলে তিনি জানান।
- TV9 Bangla
- Updated on: Mar 11, 2026
- 11:04 am
CM Mamata Banerjee: ‘আপনি আবার বাংলায় আসুন’, ধরনা তুলেই সোজা বোসের দরবারে মমতা
Mamata on CV Ananda Bose: এক্স হ্যান্ডেলে সাক্ষাৎ নিয়ে পোস্টও করেন মমতা। সেখানেও বোসের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মমতাকে। লেখেন, "পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস আগামীকাল বিদায় নিচ্ছেন। ধর্মতলায় আমাদের পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করে আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করলাম।”
- TV9 Bangla
- Updated on: Mar 10, 2026
- 8:53 pm
CV Ananda Bose: চাপে পড়ে পদত্যাগ করলেন? বোস বললেন, ‘ডাক্তারকে ফোন করলাম, তিনি বললেন…’
CV Ananda Bose on his resignation: সিভি আনন্দ বোস বলেন, "বাংলার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। আমি বারবার বাংলায় ফিরে আসব। বাংলার মানুষের সঙ্গে কথা বলব। দেখা করব। কেরলের সঙ্গে বাংলাকেও আমি নিজের ঘর মনে করি। আমি বাংলাকে ভালোবাসি।"
- TV9 Bangla
- Updated on: Mar 9, 2026
- 6:32 pm
Kunal Ghosh: ‘অভিমানে লোকভবনে যাননি আনন্দ বোস’, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করে কী বললেন কুণাল?
Kunal Ghosh meets CV Ananda Bose: বাংলার রাজ্যপালের পদ থেকে আনন্দ বোসের ইস্তফা দেওয়ার কারণ নিয়ে নানা জল্পনা চলছে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন, "সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। কিন্তু বলব না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। একটু আমি বলতে পারি।" এদিন কলকাতায় পৌঁছে তাঁর পদত্যাগ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সদ্য প্রাক্তন রাজ্যপাল বোসও।
- TV9 Bangla
- Updated on: Mar 8, 2026
- 6:10 pm
CM Mamata Banerjee: ‘বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি’, ধরনা মঞ্চ থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
Governor of Bengal: অন্যদিকে মমতার দাবি, বঙ্গভঙ্গের চেষ্টা করছে বিজেপি। কিন্তু তৃণমূল যতক্ষণ আছে ততক্ষণ বাংলার গায়ে কেউ একটাও আছড় কাটতে পারবে না। এদিন ধরনা মঞ্চ থেকে বলেন, “কালকে আমি একটা টুইট দেখলাম। কেউ বলছে বাংলা, বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করবে!”
- TV9 Bangla
- Updated on: Mar 7, 2026
- 1:26 pm
Union Budget 2026: কেন্দ্রীয় বাজেট নিয়ে বড় কথা বাংলার রাজ্যপালের, কী বললেন বোস?
Governor CV Ananda Bose on Budget: কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের গত কয়েকবছর ধরে নানা ইস্যুতে নানাপোড়েন চলছে। তা নিয়ে কার্যত খোঁচা দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "এই বাজেটে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এই বাজেটে বাংলা নানাভাবে লাভবান হবে। আমাদের নিশ্চিত করতে হবে এই বাজেটে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার প্রকৃত লাভ যেন প্রত্যেক বাঙালি পান।"
- TV9 Bangla
- Updated on: Feb 1, 2026
- 6:11 pm
‘Will Blast Him’, রাজ্যপালকে খুনের হুমকি! তড়িঘড়ি খবর গেল শাহের কাছে
C V Ananda Bose: সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই হুমকি মেইল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবগত করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন বোস। বাংলার উন্নতির জন্য কী কী করা প্রয়োজন, তা নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি ইস্তেহার প্রকাশ করেন রাজ্যপাল।
- TV9 Bangla
- Updated on: Jan 9, 2026
- 8:18 am
C V Ananda Bose: ‘দেহ পোশাকের মতো, আত্মাই অমর’, BELF-র মঞ্চে লঘু কথায় গুরু বার্তা রাজ্যপালের
Business & Economy Literature Fest 2025: এদিন নিজের হাতে ইআইআইএলএম কলকাতার কর্ণধার, চেয়ারম্যান অধ্যাপক রমাপ্রদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বই 'দ্য গীতা ফর ওয়ার্ক অ্য়ান্ড লাইফ' উদ্বোধন করেছেন রাজ্যপাল। বার্তা দিয়েছেন গীতা নিয়ে। পাশাপাশি, গুরুগম্ভীর তাত্ত্বিক আলোচনার সঙ্গেই তুলে ধরেছেন নিজের জীবনের নানা অভিজ্ঞতাও।
- TV9 Bangla
- Updated on: Dec 20, 2025
- 6:35 pm
কলকাতায় শুরু বাণিজ্য ও অর্থনীতি লিটারেচার ফেস্ট, উদ্বোধনে রাজ্যপালের সঙ্গে টিভি৯ নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস
Business and economy literature fest 2025: টিভি৯-র হাত ধরে কলকাতায় প্রথমবার হচ্ছে BELF। আর সেই উপলক্ষে বছরের শেষ লগ্নে এদিন শহরে চাঁদের হাট। নিউটাউনের তাজ তালকুটিরে বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের এদিন দেখা যায়। BELF-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়া।
- TV9 Bangla
- Updated on: Dec 20, 2025
- 6:31 pm
Lok Bhavan: লোকভবনের দক্ষিণ পশ্চিম গেটের নাম বদল রাজ্যপালের, কার নামে করলেন?
Bankim Chandra Chatterjee: রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, বন্দে মাতরমের দেড়শো বছর উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হল। এর আগে লোকভবনের উত্তর গেট রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখেন সিভি আনন্দ বোস। রবীন্দ্রনাথকে সম্মান জানাতে ২০২৩ সালের ১৮ নভেম্বর উত্তর গেটের নাম 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট' রাখেন রাজ্যপাল।
- TV9 Bangla
- Updated on: Dec 13, 2025
- 1:12 pm