AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ডান্স বাংলা ডান্স’-এর টিআরপি তুলনায় কম, নন-ফিকশন কি পছন্দ করছেন না দর্শক?

বার্ক রেটিংয়ে সম্প্রতি এর টিআরপি এসেছে ৩.৯। অথচ শোয়ে কে নেই? মিঠুন চক্রবর্তী রয়েছেন মহাগুরুর আসনে। বিচারকের আসনে দেখা যাচ্ছে যীশু সেনগুপ্ত, অঙ্কুশ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর কৌশানী মুখোপাধ্যায়কে। তার সঙ্গে রয়েছে বাচ্চারা। আগের সিজনে অঙ্কুশকে শোয়ের সঞ্চালনা করতে দেখা গিয়েছিল। তবে এই শোয়ে বাচ্চাদের উপর তুলে দেওয়া হয়েছে সঞ্চালনার দায়িত্ব।

'ডান্স বাংলা ডান্স'-এর টিআরপি তুলনায় কম, নন-ফিকশন কি পছন্দ করছেন না দর্শক?
| Edited By: | Updated on: Apr 18, 2025 | 7:20 AM
Share

‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের রেটিং বেশ কম। বার্ক রেটিংয়ে সম্প্রতি এর টিআরপি এসেছে ৩.৯। অথচ শোয়ে কে নেই? মিঠুন চক্রবর্তী রয়েছেন মহাগুরুর আসনে। বিচারকের আসনে দেখা যাচ্ছে যীশু সেনগুপ্ত, অঙ্কুশ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর কৌশানী মুখোপাধ্যায়কে। তার সঙ্গে রয়েছে বাচ্চারা। আগের সিজনে অঙ্কুশকে শোয়ের সঞ্চালনা করতে দেখা গিয়েছিল। তবে এই শোয়ে বাচ্চাদের উপর তুলে দেওয়া হয়েছে সঞ্চালনার দায়িত্ব। ভালো-ভালো প্রতিযোগীও খুঁজে বের করা হয়েছে। তবে এই শো দেখা যায় সপ্তাহান্তে। আর এখন আইপিএল দেখার জন্য মেতে রয়েছেন দর্শকের একটা বড় অংশ। পুরো এপ্রিল জুড়েই চলবে আইপিএল। তাই নন-ফিকশনের টিআরপি-তে কিছুটা প্রভাব পড়তেই পারে।

এই সপ্তাহে বাংলা ধারাবাহিকের রেটিংয়ে এক নম্বর জায়গায় রয়েছে ‘জগদ্ধাত্রী’ আর ‘ফুলকি’। দু’টো ধারাবাহিকের রেটিং ৭। বেশিরভাগ ধারাবাহিকের রেটিং ৬-এর কম। তবে ৫ রেটিংয়ের বেশি পেয়েছে বেশ কিছু ধারাবাহিক। সেখানে তাবড়-তাবড় তারকাদের নিয়ে নন-ফিকশনের রেটিং পরপর দু’টো সপ্তাহে ৩.৮ আর ৩.৯। লক্ষণীয়, ‘সারেগামাপা’ শোয়ের রেটিং অনেক সময়েই ৫-এর উপরে থাকত। সেই তুলনায় ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের রেটিং কিছুটা কম। একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”অঙ্কুশের সঞ্চালনা এই শোয়ের প্রাণভোমরা। ওঁকে সঞ্চালক হিসাবে ফিরিয়ে আনুন।” আর একজন দর্শক লিখেছেন, ”শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মিস করছি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় দু’জনে থাকলে জমে যায়।” আর একজনের বক্তব্য, ”কমেডির অংশটা ভালো লাগে। তবে প্রতিযোগীদের পারফরম্যান্স আরও ভালো হওয়া দরকার।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা