BJP in Bengal Election: দ্বিতীয় দফার ভোটে ১৪২ আসনের মধ্যে ২০২১ সালে ক’টা ছিল বিজেপির দখলে?

West Bengal Assembly Elections 2026: ২০১১ সালের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে ২০২৬ সালের ভোট। ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮২.৬৬ শতাংশ, ২০২১ সালে ভোট পড়েছিল ৮১.৫৬ শতাংশ। এবার প্রথম দফায় রাজ্যে ভোট পড়েছে ৯২ শতাংশের বেশি।

BJP in Bengal Election: দ্বিতীয় দফার ভোটে ১৪২ আসনের মধ্যে ২০২১ সালে ক’টা ছিল বিজেপির দখলে?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 28, 2026 | 12:53 PM

কলকাতা: রেকর্ড ভোট পড়েছিল প্রথম দফার ভোট। ভোট হয়েছিল ১৫২ বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে ২০২১ সালের ভোটে বিজেপি জিতেছিল ৫৯, তৃণমূল জিতেছিল ৯২ আসন। শুধু উত্তরবঙ্গে বিজেপি পেয়েছিল ৩০ আসন। সেখানে তৃণমূল পেয়েছিল ২৩ আসন। কিন্তু কী বলছে ১৪২টি আসনের তথ্য? তথ্য বলছে, ২০২১ সালের নিরিখে ১৪২টি কেন্দ্রের মধ্যে বিজেপির দখলে ছিল ১৮টি আসন। বর্তমানে তাঁদের দখলে ১৫টি আসন। 

২০২১ সালে কোন কোন আসন বিজেপির দখলে ছিল?  

কৃষ্ণনগর উত্তর

রানাঘাট দক্ষিণ

রানাঘাট উত্তর পশ্চিম

রানাঘাট উত্তর পূর্ব

কৃষ্ণগঞ্জ

শান্তিপুর 

কল্যানী 

চাকদহ

হরিণঘাটা 

বাগদা 

বনগাঁও উত্তর

বনগাঁও দক্ষিণ

গাইঘাটা

ভাটপাড়া 

আরামবাগ

পুরশুড়া

খানাকুল

গোঘাট 

২০২১ সালে মোট ১৮টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু পরে তিনটি উপনির্বাচন তৃণমূল জিতে যায় শান্তিপুর, রানাঘাট দক্ষিণ, বাগদা। পরে কৃষ্ণনগর উত্তরের মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। সেই অঙ্কে প্রতীক অনুসারে এখন বিজেপির ১৫। এখন দেখার পুরনো আসন ধরে রেখে নতুন কোনও আসনে পদ্ম ফোটাতে পারে কিনা বিজেপি। অন্যদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূলও। তাঁদের দাবি, দক্ষিণবঙ্গে ছাপ রাখতে পারবে না পদ্ম শিবির। যদিও বিজেপির নেতারা বলছেন যে মাত্রায় মানুষের উচ্ছ্বাস, ভোটদানের হাত দেখা যাচ্ছে তাতে জয় তাঁদের নিশ্চিত। এদিকে এরইমধ্যে ২০১১ সালের রেকর্ডকেও ছাপিয়ে গেল ২০২৬ সালের ভোট। ২০১১ সালে ভোট পড়েছিল ৮৪ শতাংশ। ২০১৬ সালে ভোট পড়েছিল ৮২.৬৬ শতাংশ, ২০২১ সালে ভোট পড়েছিল ৮১.৫৬ শতাংশ। এবার প্রথম দফায় রাজ্যে  ভোট পড়েছে ৯২ শতাংশের বেশি।

Follow Us