AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS result: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল? তারিখ জানাল সংসদ

HS result: টিভি৯ বাংলায়ও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। https ://t9bangla.com/-এ পরীক্ষার্থীরা নিজের ফলাফল জানতে পারবেন। দুপুর সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করা হবে। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

HS result: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল? তারিখ জানাল সংসদ
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Apr 28, 2025 | 8:49 PM
Share

কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৭ মে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। টিভি৯ বাংলায়ও উচ্চমাধ্যমিকের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে।

আগামী ৭ মে দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে সংসদের দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতেও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখা যাবে দুটি অফিসিয়াল ওয়েবসাইটে। https://resuh.wb.gov.in এবং https://results.digilocker.gov.in- এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর অথবা রোল নম্বর এবং পাসওয়ার্ড দিলেই ফলাফল জানা যাবে। এছাড়াও টিভি৯ বাংলায় পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। https ://t9bangla.com/-এ ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে আগামী ২ মে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার জেরে ফল সঠিক সময়ে প্রকাশিত হবে তো? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সঠিক সময়েই মাধ্য়মিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, মাধ্যমিকের ফল প্রকাশের দুই থেকে আড়াই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হবে। বাস্তবে দেখা গেল, তার আগেই ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত। ২০২৪ সালের চেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও অনেকটাই কম। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। সেখানে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি।

Follow Us