AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Park Circus Fire: পার্ক-সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন, গতি কমিয়ে চলছে ট্রেন

Park Circus:দ্রুত ছড়িয়ে পড়ছে সে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের  ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে সাহায্যের হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Park Circus Fire: পার্ক-সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন, গতি কমিয়ে চলছে ট্রেন
আগুন পার্ক-সার্কাস স্টেশনেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2025 | 5:00 PM
Share

কলকাতা: কলকাতায় ফের বিধ্বংসী আগুন। পার্ক-সার্কাস স্টেশনের কাছে একটি কেকের কারখানায় আগুন লেগেছে। দ্রুত ছড়িয়ে পড়ছে সে আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের  ১০টি ইঞ্জিন। আগুন নেভাতে সাহায্যের হাত বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রবল আতঙ্ক ছড়িয়েছে। ট্রেন চললেও, গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

এক নজরে আগুনের আপডেট

  1. আগুনের জেরে নিয়ন্ত্রণ ট্রেন চলাচলে। পার্ক-সার্কাসের মেন লাইনে কোনও ট্রেন চলাচল বন্ধ নয়। শুধু কর্ড লাইনের অর্থাৎ পার্ক-সার্কাসের গুরুদাস হল্ট কাঁকুড়গাছি হয়ে যে লাইনে ট্রেন চলাচল করে, সেই লাইনে ক্যানিং-বারাসত একটি লোকাল ট্রেন বালিগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মূলত ওই লাইনেই ট্রেন আপাতত নিয়ন্ত্রিত।
  2. আগুন নিয়ন্ত্রণে না আসায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। তাঁদের বক্তব্য, দীর্ঘক্ষণ আগুন এভাব জ্বলতে থাকলে আশপাশের বাড়িগুলির দেওয়াল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।
  3. কারখানার ভিতরে প্রবেশ করেছেন দমকল কর্মীরা। তবে ঠিক কোন জায়গায় আগুনের উৎসস্থল তা এখনও খুঁজে পাচ্ছে না দমকলকর্মীরা।
  4. দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “আমরা গাড়ি পাঠিয়েছি। আগুন বাড়বে না। কন্ট্রোল হয়ে যাবে। আমি এই মুহূর্তে ঘটনাস্থলে যেতে পারছি না। তবে ওদের সঙ্গে যোগাযোগ রাখছি।”
  5. আগুনের উৎসস্থ কোথায় তা এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখা বাড়ছে। স্থানীয়দের দাবি, তাঁরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শুনেছেন।
  6. কেকের কারখানাটি যথেষ্ঠ বড়। সেই কারণে এখনও অবধি আগুন নিয়ন্ত্রণে আসেনি। যেখানে ফ্যাক্টরি রয়েছে তার পাশেই স্টেশন। পুরো স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করছেন।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন