AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debangshu Bhattacharya: ‘আনন্দ পাচ্ছি’, তৃণমূল নেতাদের গ্রেফতারিতে বিস্ফোরক দেবাংশু 

Debangshu Bhattacharya on TMC Leaders Arrest: ছাব্বিশের নির্বাচনে দেবাংশু চুঁচুড়া বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন। হেরে যান। তবে তৃণমূলের ভরাডুবির পর অনেকের মতো 'বিক্ষুব্ধ' হয়ে ওঠেননি তিনি। কিন্তু, একাধিক তৃণমূল নেতার গ্রেফতারিতে 'আনন্দ' পাওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন।

Debangshu Bhattacharya: 'আনন্দ পাচ্ছি', তৃণমূল নেতাদের গ্রেফতারিতে বিস্ফোরক দেবাংশু 
দেবাংশু ভট্টাচার্যImage Credit: Social Media
| Updated on: Jun 06, 2026 | 11:26 PM
Share

কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতার ‘কীর্তি’ সামনে আসছে। তোলাবাজি-সহ নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। আর এই গ্রেফতারিতে ‘আনন্দ’ পাচ্ছেন তৃণমূলেরই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর সেই আনন্দ পাওয়ার কথা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। কিন্তু, তৃণমূল নেতাদের গ্রেফতারিতে কেন আনন্দ পাচ্ছেন দেবাংশু? নিজেই অবশ্য তা খোলসা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন দেবাংশু?

ছাব্বিশের নির্বাচনে দেবাংশু চুঁচুড়া বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন। হেরে যান। তবে তৃণমূলের ভরাডুবির পর অনেকের মতো ‘বিক্ষুব্ধ’ হয়ে ওঠেননি তিনি। কিন্তু, একাধিক তৃণমূল নেতার গ্রেফতারিতে ‘আনন্দ’ পাওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন। সেখানে তিনি লিখেছেন, “কিছু চোর-ডাকাত-তোলাবাজের গ্রেফতার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়! একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের… জেলায় জেলায় দলের ভরাডুবির হোতা ও হেতু এঁরাই!”

এরপর তিনি আরও লেখেন, “রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিছু কিছু গ্রেফতারি হলেও ফাঁকতালে কয়েকটা প্রকৃত চোর-ছ্যাচড়-হুমকিবাজ ডাকাতও ধরা পড়ছে। যেটা খুবই ভালো লক্ষণ। ব্লেসিং ইন ডিসগাইজ! সৎ ভাবে যারা রাজনীতি করেছে, গায়ে কালির দাগ লাগতে দেয়নি, তারা এসব কিছু বদমাইশের দায়-দায়িত্ব আজ পরাজয়ের পরেও কাঁধে নিতে যাবে কেন? দল ক্ষমতায় থাকলে লোভী-বদমাইশদের ভিড় বাড়ে, তারা চিহ্নিত হোক; অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক এদের।”

দেবাংশুর এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। প্রশ্ন উঠছে, ক্ষমতায় থাকাকালীন কি ‘চোর-ডাকাতে’ ভরে গিয়েছিল তৃণমূল? এইসব নেতাদের কি এবার দল থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানালেন তৃণমূলের এই যুব নেতা?

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?