AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baishakhi Banerjee: শোভনের জন্য কী কী হারিয়েছেন, আজ হিসেব কষে বুঝিয়ে দিলেন বৈশাখী

Baishakhi Banerjee: বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, "শোভন আমার জীবনের শুভ শক্তি। ও আমাকে লড়াই করতে শিখিয়েছে। আমার নিজের ঘর ভেঙেছে। আমি যখন বুঝেছি, আমার স্বামী আমাকে নিয়ে সুখী নয়। তখন তাঁকে ছেড়েছি। জোর করে কাউকে আঁকড়ে রাখতে চাই না।"

Baishakhi Banerjee: শোভনের জন্য কী কী হারিয়েছেন, আজ হিসেব কষে বুঝিয়ে দিলেন বৈশাখী
কী বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়?
| Edited By: | Updated on: Feb 23, 2025 | 12:05 AM
Share

কলকাতা: কোনও কিছু পাওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে মই হিসেবে ব্যবহার করেননি তিনি। বরং শোভনের জন্য অনেক কিছু হারিয়েছেন। রত্না চট্টোপাধ্যায়কে জবাব দিতে গিয়ে বললেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কী কী হারিয়েছেন, সেকথা জানালেন তিনি।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলায় শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কল্যাণের নাম নিয়ে বৈশাখীকে আক্রমণ করেন রত্না। ‘বৈশাখী বাজে মেয়ে’ বলে কল্যাণ তাঁকে বলেছিলেন বলে রত্না দাবি করেন। এর আগেও বিভিন্ন সময় শোভনের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের জন্য বৈশাখীকে আক্রমণ করেছেন রত্না।

রত্নার সেই আক্রমণের এদিন জবাব দেন বৈশাখী। তিনি জানান, রত্না ও তাঁর সন্তানরা এখন যে বাড়িতে থাকেন, সেটা শোভনের বাড়ি ছিল। এখন তাঁর। একইসঙ্গে বৈশাখী জানিয়ে দেন, শোভনকে মই করে তিনি কোনও কিছু পাননি। বরং হারিয়েছেন। কী হারিয়েছেন, সেকথা জানালেন তিনি। বৈশাখী বলেন, “যে বাড়িটায় রত্না আছেন, সেটা আমার বাড়ি। বৈশাখী শোভন চট্টোপাধ্যায়কে মই করে রাজনৈতিক পদ পায়নি। বৈশাখীর যে রাজনৈতিক পদ ছিল, সেটা শোভন চট্টোপাধ্যায়ের জন্য গিয়েছে। বৈশাখী নিজের শিক্ষাগত যোগ্যতায় যে চাকরি পেয়েছিল, সেটা শোভন চট্টোপাধ্যায়ের কারণে উখাড়কে ফেলে দিয়েছে। তাতেও আমাদের সম্পর্কে চিড় ধরেনি।”

শোভনকে নিয়ে বৈশাখী বলেন, “শোভন আমার জীবনের শুভ শক্তি। ও আমাকে লড়াই করতে শিখিয়েছে। আমার নিজের ঘর ভেঙেছে। আমি যখন বুঝেছি, আমার স্বামী আমাকে নিয়ে সুখী নয়। তখন তাঁকে ছেড়েছি। জোর করে কাউকে আঁকড়ে রাখতে চাই না। আমি যদি বুঝি, শোভন আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সুখী থাকবে, আমি নীরবে ছেড়ে চলে যাব।”

Follow Us
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
মালা রায়ের ডাকে পুরসভার কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন
মালা রায়ের ডাকে পুরসভার কাউন্সিলর ক্লাব হাউসে অধিবেশন
মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতা পাচ্ছেন হুমকি
মোদীকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতা পাচ্ছেন হুমকি
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত