EXPLAINED: শুধুই কি নাম ঘোষণা? কোন অঙ্কে কোয়েল-বাবুলদের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল?

TMC Rajya Sabha candidates: তৃণমূল রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠতেই পারে, সুব্রত বক্সি কিংবা ঋতব্রতর মতো পুরোদস্তুর রাজনীতিকদের সরিয়ে কোয়েল মল্লিককে জায়গা করে দেওয়ার সৌখিন সিদ্ধান্ত কেন নিলেন মমতা? মন্ত্রিসভার রাজকাজ ছেড়ে রাজ্যসভায় কতটা উপযোগী হবেন বাবুল সুপ্রিয়? কেন মেনকা গুরুস্বামী? সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে নিরন্তর সরকারের (বিরোধীদের অভিযোগ, তৃণমূলের) ক্রাইসিস ম্যানেজারের ভূমিকা পালন করে যাওয়ার পুরস্কার হিসেবেই কি রাজ্যসভায় যাচ্ছেন রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: শুধুই কি নাম ঘোষণা? কোন অঙ্কে কোয়েল-বাবুলদের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল?
কোন অঙ্কে রাজ্যসভার প্রার্থী বাছল তৃণমূল?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 28, 2026 | 5:41 PM

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের শুধু বাঁশি বাজানো বাকি। তার আগেই কি মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? সামনে যখন বিধানসভা ভোট, তখন রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাই নতুন জল্পনার জন্ম দিল।রাজ্যসভার নির্বাচনে প্রার্থী বাছাই যেন নিছক নাম ঘোষণা নয়, দলের পরিবর্তিত লক্ষ্য এবং আগামী নীতির ইঙ্গিত দিল তৃণমূল। রাজ্যসভার নির্বাচনে তৃণমূল প্রার্থী কারা হবেন, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন এমন চারজনের নাম ঘোষণা করল শাসকদল, যা রাজনৈতিক ভাবনার বাইরে। তৃণমূল প্রার্থী করল টলিউডের কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। কিন্তু, কেন বেছে নেওয়া হল এই চারজনকে? কী বলছেন রাজনীতির কারবারিরা?   সংসদে নিয়মিত বদলাচ্ছে তৃণমূলের নেতৃত্বের মুখ। বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলনেতা হিসেবে লোকসভার রাশ নিজের হাতে নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন