AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi fishing trawlers: চুপি চুপি ভারতের জলসীমায় কী করছে বাংলাদেশের নৌকা? ধাওয়া করল উপকূলরক্ষী বাহিনী

Bangladeshi fishing trawlers: আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইন (আইএমবিএল) পেরিয়ে ভারতীয় সীমায় দুটি নৌকা দেখতে পান উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। তাদের গতিবিধি সন্দেহজনক ঠেকায় তৎক্ষণাৎ নৌকা দুটিকে ধাওয়া করে উপকূল রক্ষী বাহিনী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় আইসিজি নৌকা দুটিকে আটক করে।

Bangladeshi fishing trawlers: চুপি চুপি ভারতের জলসীমায় কী করছে বাংলাদেশের নৌকা? ধাওয়া করল উপকূলরক্ষী বাহিনী
বাংলাদেশি নৌকা দুটি আটক করা হয়েছে
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 8:00 AM
Share

কলকাতা: ভারতের জলসীমা সুরক্ষিত রাখতে সজাগ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি)। ভিনদেশের কোনও নৌকা বা অন্য কিছু বিনা অনুমতিতে ভারতের জলসীমায় যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য প্রস্তুত থাকে তারা। আর সেই জলসীমায় নজরদারি রাখার সময় বাংলাদেশের দুটি নৌকাকে আটক করল আইসিজি। বিনা অনুমতিতে ভারতের জলসীমায় ঢুকে পড়েছিল তারা। নৌকা দুটিতে ছিলেন ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। ভারতীয় জলসীমায় মাছ ধরছিল তারা।

সোমবার আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইন (আইএমবিএল) পেরিয়ে ভারতীয় সীমায় দুটি নৌকা দেখতে পান উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। তাদের গতিবিধি সন্দেহজনক ঠেকায় তৎক্ষণাৎ নৌকা দুটিকে ধাওয়া করে উপকূল রক্ষী বাহিনী। অবৈধভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় আইসিজি নৌকা দুটিকে আটক করে। ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে নৌকা দুটি বাংলাদেশের। দুটি নৌকাকেই পারাদ্বীপ বন্দরে নিয়ে যাওয়া হয়। কেন তারা বিনা অনুমতিতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। পদ্মাপারের দেশ থেকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে নানা মন্তব্য সামনে আসছে। এই পরিস্থিতিতে ভারতের জলসীমায় সজাগ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের জলসীমাকে সুরক্ষিত রাখতে সদা সতর্ক উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা। বিনা অনুমতিতে ভারতের জলসীমায় ঢুকলেই দ্রুত পদক্ষেপে প্রস্তুত তাঁরা। বাংলাদেশের দুটি নৌকাকে আটক করে সেটা আবার বুঝিয়ে দিল উপকূলরক্ষী বাহিনী। শুধু মাছ ধরার উদ্দেশ্যেই ওই ৭৮ জন ভারতের জলসীমায় ঢুকেছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us