AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPS: হাওড়া থেকে ব্যারাকপুর, একাধিক আইপিএস পদে রদবদল, দেখে নিন পুরো লিস্ট

গত ২৫ ফেব্রুয়ারিই রাজ্য পুলিশে রদবদল করা হয়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে নিয়েছেন পারিজাত বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হল মিতুন দে-কে। জিআরপি খড়গপুর ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয় তাঁকে। ব্যারাকপুরে ডিসি সাউথের দায়িত্ব সামলাবেন দ্যুতিমান ভট্টাচার্য। আর পাপিয়া সুলতানাকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের ডিএসি-এসপি পদে।

IPS: হাওড়া থেকে ব্যারাকপুর, একাধিক আইপিএস পদে রদবদল, দেখে নিন পুরো লিস্ট
| Edited By: | Updated on: Feb 28, 2026 | 5:41 PM
Share

কলকাতা: আবারও আইপিএস বদল। মোট ১৩ জন আইপিএস-এর বদলির নির্দেশ এল ভোটের মুখে। রুটিন বদলি বলে দাবি করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারিই রাজ্য পুলিশে রদবদল করা হয়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে নিয়েছেন পারিজাত বিশ্বাস। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হল মিতুন দে-কে। জিআরপি খড়গপুর ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয় তাঁকে। ব্যারাকপুরে ডিসি সাউথের দায়িত্ব সামলাবেন দ্যুতিমান ভট্টাচার্য। আর পাপিয়া সুলতানাকে বদলি করা হয়েছে ব্যারাকপুরের ডিএসি-এসপি পদে।

১. কে সর্বরী রাজকুমারকে হাওড়ার যুগ্ম কমিশনার পদ থেকে সিআইডি-তে গেলেন ডিআইজি পদমর্যাদা নিয়ে।

২. হাওড়ার যুগ্ম কমিশনার পদে গেলেন গৌরব লাল।

৩. ব‍্যারাকপুর এসএসএফ ব‍্যাটেলিয়নে গেলেন আইপিএস প্রবীণ প্রকাশ।

৪. ডিআইজি রায়গঞ্জ পদ থেকে ডিআইজি মুর্শিদাবাদ পদে বদলি হলেন সুধীর নীলকান্ত।

৫. এডিজি সিআইডি থেকে এডিজি-আইজি ওয়েস্টার্ন জোনে বদলি করা হল বিশাল গর্গকে।

৬. রাজেশ কুমার যাদব আইজি উত্তরবঙ্গ থেকে আইজি বাঁকুড়া রেঞ্জে বদলি হলেন।

৭. শীষরাম ঝাঁঝারিয়া আইজি ট্র্যাফিক পদে গেলেন।

৮. সুকেশ জৈন বদলি হলেন আইজি উত্তরবঙ্গে।

৯. সৈয়দ ওয়াকার রাজা ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জে বদলি হলেন।

১০. ডিআইজি রায়গঞ্জ পদে বদলি হলেন সন্তোষ নিম্বলকর।