AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid day Meal: ‘আরও কয়েকদিন ডিম নিয়ে আলোচনা করতে থাকুন’, ইসকন কবে থেকে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari on Mid day Meal: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০.০০ টাকা করা হয়েছে। রাজ্য সরকার এই বাড়তি ৩.২২ টাকা বহন করবে। এটিও ১ অগস্ট থেকে কার্যকর হবে।"

Mid day Meal: 'আরও কয়েকদিন ডিম নিয়ে আলোচনা করতে থাকুন', ইসকন কবে থেকে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 2:05 PM
Share

সুমন মহাপাত্র

কলকাতা: কলকাতার স্কুলগুলিতে পড়ুয়াদের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। কিছুদিন আগে রাজ্য সরকার এই সিদ্ধান্তের কথা জানানোর পরই বিভিন্ন মহলে নানা প্রশ্ন ওঠে। পড়ুয়াদের পাতে আর ডিম পড়বে কি না, সেই প্রশ্ন তোলেন অনেকে। সোমবার বিকাশ ভবনে শিক্ষাক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে বৈঠকের পর মিড ডে মিলের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতা-সহ একটি বড় অংশের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। ১ অগস্ট থেকেই মিড ডে মিল বিতরণ শুরু করবে তারা। পড়ুয়াদের পাতে আর ডিম পড়বে কি না, সেই প্রশ্ন জিইয়ে রেখে মুখ্যমন্ত্রী বললেন, ‘আরও কয়েকদিন আলোচনা করুন।’

১ অগস্ট থেকে মিড ডে মিলের দায়িত্ব শুধু ইসকনকে দেওয়া নয়, পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচে বরাদ্দও বাড়াল রাজ্য। এই নিয়ে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বিদ্যালয়গুলোতে আয়োজিত খাবারের পুষ্টি ও মান উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ তিনি জানান, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীদের জন্য দৈনিক ‘ ডায়েট’-এর খরচ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০.০০ টাকা করা হয়েছে। আগামী ১ অগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উন্নতমানের সুষম আহার পাবেন।

আর বিদ্যালয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের আগামী প্রজন্মের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, পিএম পোষণ প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈনিক রান্নার খরচ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০.০০ টাকা করা হয়েছে। রাজ্য সরকার এই বাড়তি ৩.২২ টাকা বহন করবে। এটিও ১ অগস্ট থেকে কার্যকর হবে।”

গতকাল বিকাশ ভবনে বৈঠক শেষে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১ অগস্ট থেকে ৬ টাকা ৭৮ পয়সার বদলে ১০ টাকা মিড ডে মিল হচ্ছে। আর ১ অগস্ট থেকে কলকাতা-সহ বড় একটি অংশের স্কুলগুলিতে মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে ইসকন। তারা কিছু ভর্তুকিও দিচ্ছে। উচ্চমানের খাবারও দেবে।” এরপরই ডিমের প্রসঙ্গ তুলে বলেন, “আপনারা আরও কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন। বাকিটা ১ অগস্ট আমি আপনাদের বলব।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?