Jogesh Chandra Chaudhuri Law College: সাব্বিরের ‘ঘনিষ্ঠ’-রাই রং দিয়েছিলেন যোগেশচন্দ্র ল কলেজে? দেখুন, ছবি

Jogesh Chandra Chaudhuri Law College: এরা সকলেই কি সাব্বির ঘনিষ্ঠ? টিভি ৯ বাংলা অর্ন্ততদন্ত করতেই সামনে এল সেই ছবি।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 12, 2025 | 8:45 PM

1 / 7
যোগেশ চন্দ্র ল কলেজে তীব্র উত্তেজনা। পড়ুয়াদের একাংশের অভিযোগ বহিরাগতরা তাঁদের জোর করে রং-জল মাখাচ্ছেন। ক্রমাগত আনাগোনা বেড়েছে বহিরাগতদের। সাব্বির আলির নির্দেশে তাঁদের ঘনিষ্ঠরা এই কাজ করেছে। দাপিয়ে বেড়াচ্ছে কলেজে।

যোগেশ চন্দ্র ল কলেজে তীব্র উত্তেজনা। পড়ুয়াদের একাংশের অভিযোগ বহিরাগতরা তাঁদের জোর করে রং-জল মাখাচ্ছেন। ক্রমাগত আনাগোনা বেড়েছে বহিরাগতদের। সাব্বির আলির নির্দেশে তাঁদের ঘনিষ্ঠরা এই কাজ করেছে। দাপিয়ে বেড়াচ্ছে কলেজে।

2 / 7

সোমবার কলেজে পরিচালন সমিতির বৈঠক ছিল। মালা রায় উপস্থিত ছিলেন। সেই সময় বিক্ষোভ দেখিয়ে এই বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ করেন কলেজ পড়ুয়াদের একাংশ।

3 / 7

এরপর টিভি ৯ বাংলার সাংবাদিক যখন যাঁরা কলেজ ক্যাম্পাসে রং খেলছিলেন তাঁদের জিজ্ঞাসা করতে যান, সঙ্গে-সঙ্গে টিভি৯ বাংলার মহিলা সাংবাদিকের গায়েও রং দিয়ে দেন।

4 / 7

ছবিতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা সকলের বিরুদ্ধেই এ দিন সাংবাদিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশকে জোর করে রং মাখিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

5 / 7

এরা সকলেই কি সাব্বির ঘনিষ্ঠ? টিভি ৯ বাংলা অর্ন্ততদন্ত করতেই সামনে এল সেই ছবি।

6 / 7

সাব্বিরের সঙ্গে এদের প্রত্যেকের ছবি হাতে এল টিভি৯ বাংলার। তবে কি কলেজ পড়ুয়াদের একাংশের অভিযোগই সত্যি? সাব্বিরের ঘনিষ্ঠ কি এরা? তাঁরই কি নির্দেশে এই কাজ চলছে?

7 / 7

যদিও, এই ঘটনায় সাব্বির জানিয়েছেন ডে কলেজের কেউ অসভ্যতা করেনি। তবে ছবি প্রসঙ্গে পরবর্তী কালে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us