AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Doctors News: ক্রমাগত বমি-বমি ভাব, তনয়ার পর অসুস্থ স্নিগ্ধা

Junior Doctors Protest: বস্তুত, নিজের দাবি দাওয়া নিয়ে ৫ই অক্টোবর প্রথম ছয় জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেন। তার মধ্যে স্নিগ্ধা ও তনয়া ছিল অন্যতম। এরপরের দিন অনশনে বসেন অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

Junior Doctors News: ক্রমাগত বমি-বমি ভাব, তনয়ার পর অসুস্থ স্নিগ্ধা
অসুস্থ স্নিগ্ধাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 2:35 PM
Share

কলকাতা: টানা দশ দিন। অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। একে একে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। আর এবার অসুস্থ স্নিগ্ধা হাজরা। বমি-বমি ভাব রয়েছে তাঁরা। অসুস্থ বোধ করেন তিনি। তবে অনশন মঞ্চেই এখনও রয়েছেন তিনি।

জুনিয়র চিকিৎসদের তরফে জানানো হয়েছে, টানা দশ দিনের এই অনশনে অনেক অনশনকারীই অসুস্থতা বোধ করছেন। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তার তনয়া পাঁজাকে ভর্তি করতে হয় হাসপাতালে। মেডিক্যাল কলেজে আপাতত ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে, শরীরে কিটোন বডির মাত্রা বেড়েছে তাঁর।

বস্তুত, নিজের দাবি দাওয়া নিয়ে ৫ই অক্টোবর প্রথম ছয় জুনিয়র চিকিৎসক অনশন শুরু করেন। তার মধ্যে স্নিগ্ধা ও তনয়া ছিল অন্যতম। এরপরের দিন অনশনে বসেন অনিকেত মাহাতো। গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। তারপর একে একে আরও দুই জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও ভর্তি করতে হয় হাসপাতালে। অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি হন আরও এক অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মাও। সিসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে।

Follow Us