AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামীর পথ কি মসৃণ হবে? কী বলছে রাজনৈতিক ভবিষ্যদ্বাণী?

Justice Abhijit Gangopadhyay: শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমি প্রথম থেকেই বলে আসছিলাম,  বিচারপতির আসনে থেকে রাজনীতি করছেন। আদালতকে মানুষ শ্রদ্ধার চোখে দেখে। বিচারপতির আসনে বসে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য রাখছিলেন। আজকে ওঁর সিদ্ধান্ত দেখে মনে হল,  আগে থেকেই ওঁ একটা প্রস্তুতি নিচ্ছিলেন, কোনও একটা দলে যাবেন।"

Justice Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগামীর পথ কি মসৃণ হবে? কী বলছে রাজনৈতিক ভবিষ্যদ্বাণী?
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 11:59 AM
Share

কলকাতা: “মানুষের বিচারপতিদের প্রতি শ্রদ্ধা কমে গেল। মানুষ সঠিকভাবে মেনে নেবে না।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে মুখ খুললেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি এবার বিজেপির পথে, তা নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আমি প্রথম থেকেই বলে আসছিলাম,  বিচারপতির আসনে থেকে রাজনীতি করছেন। আদালতকে মানুষ শ্রদ্ধার চোখে দেখে। বিচারপতির আসনে বসে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য রাখছিলেন। আজকে ওঁর সিদ্ধান্ত দেখে মনে হল,  আগে থেকেই ওঁ একটা প্রস্তুতি নিচ্ছিলেন, কোনও একটা দলে যাবেন।”

তিনি আরও বলেন, “শেষ পর্যন্ত সেটাই প্রমাণীত হল। তাতে কিন্তু মানুষের বিচারপতিদের প্রতি শ্রদ্ধা কমে গেল। কোনও বিচারপতি যখন সেই আসনে বসেন, তখন মানুষ তাঁকে আলাদা শ্রদ্ধা জানান।”

অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আরও বিস্ফোরক শোভনদেব। তিনি বলেন, “তিনি রাস্তাটা দেখালেন, বিচারকের আসনে বসে রাজনৈতিক জায়গাটা কীভাবে পাকা করে নেওয়া যায়?” তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রাজনীতির ময়দানে কি মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রহণ করবেন? উত্তরে শোভনদেব বলেন, “আমার মনে হয় না, মানুষ তাঁকে খুব একটা গ্রহণ করবে রাজনীতিতে। রাজনৈতিক দলের হয়েই যেন বিচারপতি হিসাবে ব্যবহার করলেন, সেটা মানুষ সঠিকভাবে মেনে নেবে না।”

যদিও এদিন শোভনদেব চট্টোপাধ্যায়কে তাপস রায়ের ইস্তফা প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। তিনি অবশ্য তাতে ‘স্পিক টি নট’।