AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Polymer Notes: ১০ টাকা, ২০ টাকা দিয়ে শুরু, আমজনতার হাতে কবে আসছে পলিমার নোট, জানিয়ে দিল RBI

RBI on Plastic Notes: পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে ১০টাকা, ২০ টাকার পলিমার নোট নিয়ে যদি সফল হয়, জনগণ তা ইতিবাচকভাবে গ্রহণ করে, তাহলে পরবর্তী ধাপে আরবিআই ১০০ টাকা ও ৫০০ টাকার পলিমার নোটও চালু করার উদ্যোগ নেবে। 

Polymer Notes: ১০ টাকা, ২০ টাকা দিয়ে শুরু, আমজনতার হাতে কবে আসছে পলিমার নোট, জানিয়ে দিল RBI
কতদিন সময় লাগবে প্লাস্টিকের নোট চালু করতে?Image Credit: PTI
| Updated on: Aug 05, 2026 | 11:12 PM
Share

নয়া দিল্লি: জল্পনায় সিলমোহর। বাজারে আসছে প্লাস্টিকের নোট (Plastic Notes)। কবে থেকে এই নতুন নোট চালু করা হবে দেশজুড়ে, তারও সম্ভাব্য সময় এবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)।  আগেই জানা গিয়েছিল যে প্রথমে ১০ টাকা ও ২০ টাকার পলিমার নোট (Polymer Notes) চালু করা হবে।

বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন যে যদি পরিকল্পনা অনুযায়ী সব কাজ হয়, তবে আরবিআই আগামী অর্থবর্ষের শুরু থেকে দেশে পলিমার নোট চালু করার পরিকল্পনা করা হচ্ছে।

আপাতত পাইলট প্রকল্প হিসাবেই পলিমার ব্যাঙ্ক নোট আনা হবে। প্রাথমিকভাবে ১০ টাকা ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট চালু করা হবে। তবে এর সঙ্গে কাগজের নোটও চালু থাকবে। ১০ টাকা, ২০ টাকার পলিমার নোট আসতেই কাগজের নোট অচল হয়ে যাবে না, এ কথা সাফ জানিয়েছে আরবিআই।

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয়বার পলিমার নোট চালু করার উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর আগে ২০০৯ সালেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তা শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এবারে ফের একবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে ১০টাকা, ২০ টাকার পলিমার নোট নিয়ে যদি সফল হয়, জনগণ তা ইতিবাচকভাবে গ্রহণ করে, তাহলে পরবর্তী ধাপে আরবিআই ১০০ টাকা ও ৫০০ টাকার পলিমার নোটও চালু করার উদ্যোগ নেবে।

এই পলিমার নোট কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই। এতে ধুলো-ময়লাও লাগে না, সহজে ছেঁড়েও না। ফলে এর আয়ু কাগজের নোটের তুলনায় অনেকটা বেশি হয়।

তবে বর্তমানে যেহেতু এটিএম গুলি পলিমার নোট দিতে বা তা ডিটেক্ট করতে পারে না, তাই সমস্ত নোট পলিমারের চালু করা হলে, সফটওয়্যার পরিবর্তন থেকে শুরু করে একাধিক বদব করতে হবে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?