AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime: কয়েক মাসেই মাখো মাখো প্রেম, ঘনিষ্ঠতায় ‘বারণ’ করতেই এক সন্তানের মায়ের সঙ্গে যা হল…

Crime: কেষ্টপুরের রবীন্দ্র পল্লীর বাসিন্দা অভিষিক্তা। তাঁর এক চার বছরের সন্তান আছে। পুলিশ জানতে পেরেছে ওই যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। কয়েক মাস আগে পরিচয় হয় দুজনের। কয়েক মাসের সম্পর্ক গভীরতর হয়।

Crime: কয়েক মাসেই মাখো মাখো প্রেম, ঘনিষ্ঠতায় 'বারণ' করতেই এক সন্তানের মায়ের সঙ্গে যা হল...
এই সেই বাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 14, 2024 | 9:13 AM
Share

কেষ্টপুর: আর পাঁচদিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব সাহা। ঘরে ঢুকেই দেখতে পান, বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছেন স্ত্রী। গলায় নীল ওড়নার ফাঁস। মুখে তখনও চাপা দেওয়া বালিশ। বুঝতে বাকি ছিল না যে স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কেষ্টপুরের এই ঘটনায় শিউরে ওঠেন এলাকার বাসিন্দারা। রাতেই শুরু হয় তদন্ত। কয়েক ঘণ্টার মধ্য়েই গ্রেফতার করা হল অভিযুক্তকে।

মৃতের নাম অভিষিক্তা দে, তিনি বিউটি পার্লারের কর্মী। তদন্ত শুরু করেই পুলিশ বুঝতে পারে যে এটা খুনের ঘটনা। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর বাড়ি থেকে উদ্ধার হয় অভিষিক্তার দেহ। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। রাতেই দমদমের মধুগড় এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কৌশিক সাহাকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে কেষ্টপুরের রবীন্দ্র পল্লীর বাসিন্দা অভিষিক্তাকে। তাঁর এক চার বছরের সন্তান আছে। পুলিশ জানতে পেরেছে ওই যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। কয়েক মাস আগে পরিচয় হয় দুজনের। কয়েক মাসের সম্পর্ক গভীরতর হয়।

অভিষিক্তার স্বামী ও চার বছরের ছেলে থাকায় তিনি সম্পর্ক রাখতে অস্বীকার করছিলেন, এমনটাই দাবি পুলিশের। আর সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন! জেরা করে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার সকাল ন’টার সময় বাড়িতে গিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। আজ শনিবার অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হবে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। তারপরই এই গ্রেফতারি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ