AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Assault: ব্রাজিল টিমকে স্বাগত জানাতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাগাল্যান্ডের তরুণী, গ্রেফতার ভিন রাজ্যের ব্যক্তি

Kolkata Molestation Case: নিগৃহীতা যুবতীর বয়ানের ভিত্তিতে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় হোটেলের লবির। এরপর ভিডিয়ো থেকে দেখে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

Kolkata Assault: ব্রাজিল টিমকে স্বাগত জানাতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাগাল্যান্ডের তরুণী, গ্রেফতার ভিন রাজ্যের ব্যক্তি
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 12:33 PM
Share

কলকাতা: সাম্বা ম্যাজিকে যখন ভাসছে কলকাতা, তখনই ছন্দ কাটল অনভিপ্রেত এক ঘটনায়। ভারত-ব্রাজিল ম্যাচের আনন্দ-উল্লাস করতে গিয়ে শ্লীলতাহানির শিকার নাগাল্যান্ডের এক তরুণী।

ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে। জানা গিয়েছে, নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা ওই তরুণী। বন্ধু-বান্ধবদের সঙ্গে হোটেলের লবিতে ছিলেন তিনি। রাত সাড়ে ১২টা-১টা নাগাদ যখন ব্রাজিলের টিম হোটেলে ঢোকে, তাদের অভিবাদন করছিলেন তিনি ও তাঁর সঙ্গীরা। সেই সময়ে ওই তরুণীকে আপত্তিজনকভাবে স্পর্শ করা হয়। এরপরই তিনি অভিযোগ জানান।

নিগৃহীতা যুবতীর বয়ানের ভিত্তিতে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় হোটেলের লবির। এরপর ভিডিয়ো থেকে দেখে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা।

দিন কয়েক আগে বাইপাসের ধারে হোটেলে এখই ধরনের ঘটনা ঘটেছিল। হোটেলের ডিস্কোয় নিগ্রহ করা হয় বছর কুড়ির এক যুবতীকে। সেই ঘটনাতেও প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছিল এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়।

Follow Us