AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chakra Rail Service: পরপর পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, দেখে নিন

Circular Rail Service Disrupted: গঙ্গার পার দিয়ে মূলত সার্কুলার রেল বা চক্ররেলের রুট। পুজোর পর ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের ভিড় থাকবে। সেকথা মাথায় রেখে নির্দিষ্ট পাঁচটি দিন রেল পরিষেবা নিয়ন্ত্রিত হবে। পূর্ব রেল জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক লোকালের যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে।

Chakra Rail Service: পরপর পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, দেখে নিন
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 4:08 PM
Share

কলকাতা: রাজ্যে উৎসবের মরসুম কার্যত শুরু হয়ে গিয়েছে। সোমবার গণেশ পুজো (Ganesh Puja) দিয়ে শুরু। এরপর রয়েছে বিশ্বকর্মা পুজোও (Viswakarma Puja)। তবে, এই দুই পুজোতেই রেল পরিষেবা সামান্য ব্যাহত হবে। মূলত চক্ররেল পরিষেবায় (Circular Rail Service) প্রভাব পড়বে। পূর্ব রেল জানিয়েছে, মোট পাঁচদিন মাঝেরহাট রুটের একাধিক লোকালের যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে, পুজোর পর প্রতিমা নিরঞ্জনে ভিড়ের কথা মাথায় রেখে ও রাজ্য সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

গঙ্গার পার দিয়ে মূলত সার্কুলার রেল বা চক্ররেলের রুট। পুজোর পর ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের ভিড় থাকবে। সেকথা মাথায় রেখে নির্দিষ্ট পাঁচটি দিন রেল পরিষেবা নিয়ন্ত্রিত হবে। পূর্ব রেল জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক লোকালের যাত্রাপথে পরিবর্তন করা হয়েছে। সেই তালিকায় রয়েছে দত্তপুকুর-মাঝেরহাট, মাঝেরহাট-রানাঘাট, হাবড়া-মাঝেরহাট-সহ একাধিক লোকাল। দেখে নিন কোন কোন লোকালের যাত্রাপথ পরিবর্তন হয়েছে

কী কী পরিবর্তন হচ্ছে?

  • ৩০১২২ (নৈহাটি-বালিগঞ্জ),৩০৩১২(বারাসত-মাঝেরহাট) ও ৩০৩১৪ (দত্তপুকুর-মাঝেরহাট) নং ট্রেন টালা স্টেশন পর্যন্ত যাবে।
  • ৩০৩৩১ (মাঝেরহাট-হাবড়া), ৩০১১১(বালিগঞ্জ -ব্যারাকপুর) ও ৩০১২৩ (মাঝেরহাট-নৈহাটি) নং ট্রেনগুলি টালা থেকেই যাত্রা শুরু করবে।
  • ৩০৭১১ (লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল) নম্বর লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।
  • ৩০৩৩২ (হাবড়া-মাঝেরহাট) নম্বর লোকাল কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে মাঝেরহাট দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • ৩০৩৫৩ (মাঝেরহাট-দত্তপুকুর লোকাল) নম্বর লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
  • ৩০১৩৫ (মাঝেরহাট-রানাঘাট ) ও ৩০৩১৩ (মাঝেরহাট-বারাসত) নম্বর লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
  • ৩০৩১৭ (মাঝেরহাট-দত্তপুকুর) নম্বর লোকাল মাঝেরহাটের পরিবর্তে বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ জংশন-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
  • ৩০৪১৬(শিয়ালদহ-বি.বা.দি বাগ)নম্বর লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে।
  • ৩০৪৫১ (বি.বা.দি বাগ-বারুইপুর) নম্বর লোকাল মাঝেরহাট স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।

Follow Us