AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain During Pujo: এই মুহূর্তে কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? কোথায় ঝেঁপে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস

Durga Puja Saptami Rain: সপ্তমীর সন্ধ্যায় কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার কিছু অংশেও বৃষ্টির দেখা মিলেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে পুজোর কেনাকাটা ও ঘোরাঘুরিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটে।

Rain During Pujo: এই মুহূর্তে কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? কোথায় ঝেঁপে বৃষ্টি? কী জানাল হাওয়া অফিস
মহাসপ্তমীর ভিড় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 8:43 PM
Share

 কলকাতা: সপ্তমীর আনন্দ ও উন্মাদনায় হঠাৎ করেই বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। উৎসবের আমেজে ভরসন্ধ্যায় নামল হঠাৎ বৃষ্টি। এই মুহূর্তে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বেশ কিছু জায়গায় রয়েছে সতর্কতাও। তবে মেঘ-বৃষ্টির ভ্রূকুটিকে পাত্তাই না দিয়ে ছাতা মাথায় ও রেনকোট গায়ে জড়িয়েই তিলোত্তমা সহ বিভিন্ন জেলায় প্রতিমা দর্শনে পথে নামলেন হাজার হাজার মানুষ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমীর সন্ধ্যায় কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার কিছু অংশেও বৃষ্টির দেখা মিলেছে। এই মুহূর্তে উত্তর ২৪ পরগনা ও হুগলিতে হলুদ সতর্কতা রয়েছে।

উত্তর ২৪ পরগনা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে পুজোর কেনাকাটা ও ঘোরাঘুরিতে কিছুটা হলেও বিঘ্ন ঘটে।

তবে পুজোপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কাল অর্থাৎ দ্বিতীয় সপ্তমী  থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও অষ্টমী থেকেই বৃষ্টি কমে গিয়ে আবহাওয়া পুরোপুরি শুকনো হয়ে যাবে বলে জানানো হয়েছে।

ফলে সপ্তমীর সন্ধ্যায় কিছুক্ষণের ভোগান্তি বাদ দিলে, মহাষ্টমী ও মহানবমীর দিনগুলোতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। কাজেই বৃষ্টির মেঘ কাটিয়ে জাঁকিয়ে পুজো উপভোগ করার প্রস্তুতি নিতে শুরু করেছেন সাধারণ মানুষ।

Follow Us