AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: মনোজ বর্মা দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বড় বৈঠকের ডাক, কিসের প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ?

Kolkata Police: পুজোর সময় বড় মণ্ডপগুলির কাছে সাধারণ মানুষের বিচারের দাবিতে আন্দোলনের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না লালবাড়ির কর্তারা। তাই সেই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেটাও নজরে রাখছেন পুলিশ কর্তারা।

Kolkata Police: মনোজ বর্মা দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বড় বৈঠকের ডাক, কিসের প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ?
মনোজ বর্মা Image Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 19, 2024 | 6:12 PM
Share

কলকাতা: সরেছেন বিনীত গোয়েল। কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনার হিসাবে ৪৮ ঘণ্টা আগে দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা। তারই মধ্যে পুজোয় ফেরার প্রস্তুতিও শুরু করেছে লালবাজার। লালবাজার সূত্রে খবর, আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে পুজো সমন্বয় বৈঠকের আয়োজনও করে ফেলেছে লালবাজার।  

আগামী ২৫ শে সেপ্টেম্বর, সন্ধ্যা ছটায় লালবাজারের পদস্থকর্তারা, একইসঙ্গে সমস্ত ডিভিশনের ডিসি এবং সমস্ত থানার ওসিদের নিয়ে এই বৈঠক বলে জানা যাচ্ছে। পাশাপাশি পুরসভা, দমকল, বিদ্যুৎ বণ্টন বিভাগের আধিকারিকদেরকেও থাকতে বলা হয়েছে ওই বৈঠকে। 

পুজোর সময় বড় মণ্ডপগুলির কাছে সাধারণ মানুষের বিচারের দাবিতে আন্দোলনের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না লালবাড়ির কর্তারা। তাই সেই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেটাও নজরে রাখছেন পুলিশ কর্তারা। প্রসঙ্গত, প্রতি বছরই পুজোর আগে এই ধরনের সমন্বয় বৈঠক করেন লালবাজারের কর্তারা। কিন্তু, আরজি কর আবহে যে এই বৈঠকে এবারে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে মনোজ বর্মা দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে এই বৈঠক হওয়ায় তা যে নতুন মাত্রা পাবে তাও বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, হাতে আর মাত্র ক’টা দিন। কিন্তু, আন্দোলনের আবহে যে উৎসবের আবহে অনেকটাই ভাটা পড়েছে তা মানছেন সকলেই। পুজো উদ্যোক্তা থেকে কুমোরটুলি, সব জায়গা থেকেই আসছে একই মত। এরইমধ্যে আবার উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। 

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন