AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বন্ধ ঘরে তিন জনের চরম পরিণতি, দৃশ্য দেখে স্থবির কলকাতার নামী হোটেলের ‘হাউজ় কিপিং বয়’!

নিউ মার্কেট (New Market) চত্বরে রফি আহমেদ কিদওয়াই রোবডের হোটেল থেকে তিন জনকে দেখে চমকে গেলেন ম্যানেজারও।

বন্ধ ঘরে তিন জনের চরম পরিণতি, দৃশ্য দেখে স্থবির কলকাতার নামী হোটেলের 'হাউজ় কিপিং বয়'!
এই হোটেলেই চারতলায় ঘর ভাড়া নেন তাঁরা
| Updated on: Mar 16, 2021 | 5:33 PM
Share

কলকাতা: বাবা-মাকে নিয়ে হোটেলের রুমে উঠেছিলেন ছেলে। শেষ দু’দিনে বাইরে খুব একটা বেরোতে দেখা যায়নি তাঁদের। হোটেল কর্মীদের কথায়, তাঁদের আচরণও ছিল স্বাভাবিক। কিন্তু মঙ্গলবার সকালে হাউজ় কিপিং-এর কর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। প্রথমে নিজেই বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন। তাতে সাড়া না পেয়ে ডেকে আনেন ম্যানেজারকে। পরে ভাঙা হয় দরজা (Crime News)।

দেখা যায়, রুমের মধ্যেই বিছানায় পড়ে রয়েছে তিনটি দেহ। মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে তাঁদের। সাতসকালে ভোটবঙ্গে ভয়ঙ্কর ঘটনা খোদ কলকাতার বুকেই। নিউ মার্কেট (New Market) চত্বরে রফি আহমেদ কিদওয়াই রোবডের হোটেল থেকে তিন জনের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুশীলকুমার বনসওয়াল (৬৬), চন্দাদেবী বনসওয়াল (৬০). সুনীত কুমার বনসওয়াল (৪৫)। হোটেল সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মার্চ অর্থাৎ রবিবার শিলিগুড়ির বাসিন্দা ওই তিন জন রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেলের চার তলার একটি ঘর ভাড়া নেন। ১৫ তারিখ হোটেলেই ছিলেন তাঁরা। ফের এ দিন ভয়ঙ্কর ঘটনা।

আরও পড়ুন: গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি! হেস্টিংসে বিজেপি দফতরের সামনে কর্মীদের ব্যাপক বিক্ষোভ

পুলিশ হোটেলের দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। হোটেলের ওই রুম থেকে উদ্ধার হয়েছে বিষের শিশি। খাটের ওপরই পড়ে ছিল একটি সুইসাইড নোট। তাতে লেখা রয়েছে, ‘আমরা আত্মহত্যা করছি।’ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিলিগুড়ির বাসিন্দা সুনীতকুমার ব্যাগের ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত কাজেই তিনি কলকাতায় এসেছিলেন। সেই কারণে কোনও মানসিক চাপ তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ক’দিনে তাঁদের ঘরে কেউ দেখা করতে এসেছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা