AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Telegram: টেলিগ্রামে দেখছেন ‘বিনামূল্যের’ সিনেমা? ১২ লক্ষ খুইয়ে পথে বসার জোগাড় কলকাতার মহিলা

Telegram: অভিযোগ, দেবশ্রী দেবীকে এই অ্যাপের মধ্যে মোটা টাকা রোজগারের প্রলোভন দেওয়া হয়। সেই ফাঁদে তিনি পা দিয়েছিলেন। তবে এটা যে ফাঁদ তা শুরুতে বুঝতে পারেননি। প্রথম ধাপে বেশ কিছু টাকা অ্য়াকাউন্টে চলেও আসে।

Telegram: টেলিগ্রামে দেখছেন ‘বিনামূল্যের’ সিনেমা? ১২ লক্ষ খুইয়ে পথে বসার জোগাড় কলকাতার মহিলা
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 10:43 PM
Share

কলকাতা: বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্য়াপের মতোই বেশ জনপ্রিয়তা পেয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। তবে শুধু যে মেসেজের আদান-প্রদান এমনটা নয়, রয়েছে আরও সব নানবিধ বিনোদের পরিষেবা। এমনকী অত্যাধুনিক সব ফিচার্স। এই টেলিগ্রামেই রয়েছে পড়াশোনা থেকে বইপ্রেমীদের নানা গ্রুপ। তার পাশাপাশি নানা কাজের গ্রুপও রয়েছে। বর্তমানে আবার অনেকেই ‘বিনামূল্যের’ সিনেমার খোঁজে ঢুঁ মারেন টেলিগ্রামে। সেই টেলিগ্রামেই এবার বিপদ ঘণ্টা। ঠাকুরপুকুরের বাসিন্দা দেবশ্রী হাজরা খোয়ালেন একেবারে ১২ লক্ষ টাকা। খবর চাউর হতেই শোরগোল। 

অভিযোগ, দেবশ্রী দেবীকে এই অ্যাপের মধ্যে মোটা টাকা রোজগারের প্রলোভন দেওয়া হয়। সেই ফাঁদে তিনি পা দিয়েছিলেন। তবে এটা যে ফাঁদ তা শুরুতে বুঝতে পারেননি। প্রথম ধাপে বেশ কিছু টাকা অ্য়াকাউন্টে চলেও আসে। তাতেই আরও বিশ্বাস জন্ময়। একটু একটু করে একেবারে ১২ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। কিন্তু, তারপর আর কোনও টাকা ফেরত পাননি তিনি। শুরু থেকেই মনে একটা সন্দেহ থাকলেও এবার বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। বোঝা মাত্রই সোজা চলে যান পুলিশের কাছে। অভিযোগ জানান কলকাতার সাইবার পুলিশের কাছে।

তদন্তে নেমে পুলিশ একটি অ্যাকাউন্টের খোঁজ পায়। সেখানে প্রায় আড়াই লক্ষ টাকার খোঁজ মেলে। সেই অ্যাকাউন্টের সূত্র ধরেই অভিযান চলে বেঙ্গালুরুতে। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। পরবর্তীতে খোঁজ মেলে সৈয়ন আহমত নামে এক ব্যক্তির। তাঁকে লালবাজারে ডেকে পাঠানো হয়। সোমবার চলে জিজ্ঞাসাবাদ পর্ব। সন্তোষজনক উত্তর না মেলায় গ্রেফতার করা হয় তাঁকে।

Follow Us
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ