AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Posta Market Closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার এই বাজার! কেন?

Kolkata's Posta Market Closed: পোস্তা বাজার মার্চেন্ট অ‍্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ আগরওয়াল নিজেও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই জেনারেল সেক্রেটারি পদে আছেন। এদিন দুপুরে কয়েকজন মহিলা-সহ বেশ কিছু লোক ব্যবসায়ী সংগঠনের অফিসে ঢুকে ডিম ছোড়ে, চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ।

Posta Market Closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কলকাতার এই বাজার! কেন?
কেন এই সিদ্ধান্ত? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 10:40 PM
Share

কলকাতা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ পোস্তা বাজার। পোস্তা বাজার মার্চেন্ট অ‍্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ আগরওয়ালের উপরে ডিম থেরাপি ও মারধর করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের তরফে। মার্চেন্ট অ‍্যাসোসিয়েশনের দাবি, পোস্তা বাজারের অন্যান্য ব্যবসায়ী সংগঠন এবং ট্রেন্ড ইউনিয়ন বন্ধে সামিল হওয়ার কথা জানিয়েছে। সংগঠনের কর্তারা বলছেন, ডিম থেরাপির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ কী হচ্ছে, তা দেখার পর আমার সর্বসম্মত ভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এই খবরেই পোস্তা বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। 

পোস্তা বাজার মার্চেন্ট অ‍্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ আগরওয়াল নিজেও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই জেনারেল সেক্রেটারি পদে আছেন। এদিন দুপুরে কয়েকজন মহিলা-সহ বেশ কিছু লোক ব্যবসায়ী সংগঠনের অফিসে ঢুকে ডিম ছোড়ে, চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ। ইতিমধ্যে ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াবাগান থানার পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, বিশ্বনাথ আগরওয়াল নানা ধরনের দুর্নীতি, বেনিয়মের সঙ্গে যুক্ত। পাল্টা মার্চেন্ট অ‍্যাসোসিয়েশনের দাবি, অভিযোগ ভিত্তিহীন। মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়ী যারা তাঁদের সংগঠনের হলেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করেছে। সংগঠনের কর্তারা বলছেন, গোটা ঘটনায় রাজনীতির রঙ দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুক্রবার দুপুরে এ বিষয়ে বৈঠকও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। এখন দেখার ওই বৈঠকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিনা।

Follow Us