AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘ঘোঁৎ ঘোঁৎ’ বলতে বৈদ্যনাথ কেন গায়ে মাখছেন? এলিয়েনও ওভাবে ডাকতে পারে: কুণাল ঘোষ

Kunal Ghosh: কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে একটি প্রশ্নোত্তরের অংশ তুলে ধরেছেন। সেটি আদতে বারাসত থানায় তাঁর ও পুলিশের প্রশ্ন ও উত্তরের অংশ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সেই পোস্ট অনুযায়ী, বৃহস্পতিবার পুলিশ তাঁর কাছে জানতে চান, যে ছবিটি পোস্ট করেছেন, সেটি কেন শুয়োরের মতো দেখতে?

Kunal Ghosh: 'ঘোঁৎ ঘোঁৎ' বলতে বৈদ্যনাথ কেন গায়ে মাখছেন? এলিয়েনও ওভাবে ডাকতে পারে: কুণাল ঘোষ
জিজ্ঞাসাবাদে কী বললেন কুণালImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 18, 2026 | 7:50 AM
Share

কলকাতা: সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar) ও তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়া পোস্টে অপমান করা হয়েছে, এই অভিযোগেই একটি এফআইআর হয়েছিল বারাসত থানায়। নির্দিষ্ট সময়ে থানায় হাজির হয়ে পুলিশের প্রশ্নের উত্তর দিয়ে এসেছেন বেলেঘাটার সাংসদ। থানা থেকে বেরনোর পর কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, তাঁর পোস্ট করা যে ছবি ও লেখা নিয়ে অভিযোগ, সেটা ঘোষ দস্তিদার পরিবারকে নিশানা করে করা হয়নি।

কুণাল তাঁর পোস্টে একটি বিশেষ ছবি দিয়েছিলেন। সঙ্গে ছিল একটি লেখা। সেখানে কারও নাম বা পদবী ব্যবহার করা হয়নি। সেই পোস্ট কেন কাকলি বা তাঁর পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার গায়ে মাখছেন, সেই প্রশ্ন তুললে কুণাল। তাঁর পাল্টা দাবি, কাকলি বা বৈদ্যনাথের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তাই আপত্তি থাকলে সরাসরি তাঁকেই বলতে পারতেন, এর জন্য থানায় অভিযোগ দায়ের করার প্রয়োজন ছিল না।

কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে একটি প্রশ্নোত্তরের অংশ তুলে ধরেছেন। সেটি আদতে বারাসত থানায় তাঁর ও পুলিশের প্রশ্ন ও উত্তরের অংশ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। সেই পোস্ট অনুযায়ী, বৃহস্পতিবার পুলিশ তাঁর কাছে জানতে চান, যে ছবিটি পোস্ট করেছেন, সেটি কেন শুয়োরের মতো দেখতে? কেনই বা ‘ঘোঁৎ ঘোঁৎ’ ডাকের কথা লিখেছেন তিনি?

উত্তরে কুণালের বক্তব্য, ছবি আসলে শুয়োরের নয়, এলিয়েনের (ভিনগ্রহী)। আর ‘ঘোঁৎ ঘোঁৎ’? ভিনগ্রহীরাও ওভাবে ডাকতে পারে বলে দাবি করেছেন কুণাল। জিজ্ঞাসাবাদে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের নাম উঠতেই কুণাল বলেন, “শুয়োর হোক বা এলিয়েন, আমি নাম পদবী লিখিনি। উনি কেন গায়ে মাখছেন?” পাগল বলেও বিশেষ কাউকে বোঝাতে চাননি বলে দাবি কুণালের।

দস্তিদারদের যে তিনি নিশানা করেননি, এ কথা বোঝাতে গিয়ে কুণাল মনে করিয়ে দিয়েছেন, একসময় কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে তর্ক করায় অগ্নিমিত্রা পাল তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন। আর বৈদ্যনাথের কথা শুনে কুণাল আরও দাবি করেন, যে বা যারা দলবদল করেছে বা কোনও অন্যায় করেছে, তারা কমপ্লেক্সে ভোগে। যে কোনও কথা গায়ে মাখে। ওই পোস্ট বৈদ্যনাথের জন্য ছিল না বলেই দাবি করেছেন কুণাল ঘোষ।

Follow Us