Weather Update Kolkata: আগামী কয়েকদিন কি বৃষ্টি বাড়বে? কী বলছে হাওয়া অফিস?
West bengal Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ও তার পাশ্বর্বতী অঞ্চলে আগামী চার থেকে পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

কলকাতা: ভ্যাপসা গরম থেকে খানিক মুক্তি। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ বেশ কিছু জেলায় ইতিমধ্যেই প্রবেশ করছে বর্ষা। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলিতে আগামী পাঁচ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে বলে খবর।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ও তার পাশ্বর্বতী অঞ্চলে আগামী চার থেকে পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
অপরদিকে, দক্ষিণবঙ্গ যখন বৃষ্টির দিকে তাকিয়ে সেই সময় উত্তরবঙ্গে একদম বিপরীত চিত্র। দক্ষিণবঙ্গে সবে পা রাখলেও উত্তরবঙ্গে কিন্তু আগাম পা রেখে ফেলেছিল মৌসুমী বায়ু। যার জেরে উত্তরবঙ্গে বৃষ্টি তো থামছে না। ইতিমধ্যেই সব জেলাতেই বিরাজ করেছে বর্ষা। তার উপর আবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। আগামী ২৫ থেকে ২৭ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেখানে।
