AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Weather Update: এখনই ৩০ ডিগ্রি পার! আগামী সপ্তাহ থেকে কতটা গরম পড়বে, জানিয়ে দিল আবহাওয়া অফিস

Kolkata-West Bengal Weather Forecast: ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে, এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সেই পূর্বাভাসই মিলছে। কলকাতা সহ গোটা বঙ্গেরই তাপমাত্রা চড়ছে। পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই ৩০ ডিগ্রি পার করে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। রাতেও ঠান্ডার অনুভূতি হারানোর পথে। 

Latest Weather Update: এখনই ৩০ ডিগ্রি পার! আগামী সপ্তাহ থেকে কতটা গরম পড়বে, জানিয়ে দিল আবহাওয়া অফিস
ফাইল চিত্রImage Credit: PTI
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 9:30 AM
Share

কলকাতা: বসন্তের শুরুতেই চড়া রোদের তেজ। ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার পারদ। শীতের আর লেশ মাত্র রইল না। দিনের বেলায় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা, রাতেও ধীরে ধীরে শীত উধাও হতে শুরু করছে। এমনটাই আপডেট আলিপুর আবহাওয়া অফিসের।

ফেব্রুয়ারিতেই শীত বিদায় নেবে, এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সেই পূর্বাভাসই মিলছে। কলকাতা সহ গোটা বঙ্গেরই তাপমাত্রা চড়ছে। পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই ৩০ ডিগ্রি পার করে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। রাতেও ঠান্ডার অনুভূতি হারানোর পথে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহেই ১৯ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার রাতের তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়তে পারে পারদ। মার্চ থেকে পুরোদমে গরম পড়ে যাবে। ৪০ ডিগ্রি পার করবে তাপমাত্রার পারদ।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির ঘরে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৩৭ শতাংশ থেকে ৮২ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গেও আজ আবহাওয়া শুষ্কই থাকবে। আজ বা আগামিকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তাপমাত্রায় বিশেষ একটা হেরফের হবে না। সপ্তাহ শেষ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।